• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:৪৩:২৮ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

মৌলভীবাজারে শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১২ অক্টোবর ২০২৩ বিকাল ০৫:৩৬:৪৮

মৌলভীবাজারে শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ১২ অক্টোবর বৃহস্পতিবার সকালে মেয়র চত্বরে জন্মদিনের কেক কাটা ও র‌্যালির আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন শ্রমিক লীগ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ও কাউন্সিলর আসাদ হোসেন মক্কুর।  

সাধারণ সম্পাদক মো. জাকারিয়া আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ, এমপি।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার ভিপি সোয়েব, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজয় সেন, কাউন্সিলর সালেহ আহমদ পাপ্পু, সাবেক স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুল আলম সুমেলসহ শ্রমিক লীগের জেলা, উপজেলা, পৌরসভার নেতৃবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৯/১১ হামলার ২৫ বছর আজ
৯/১১ হামলার ২৫ বছর আজ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৮:৫২


এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২১:৪৮


রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৩:৪০

দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৬:৪৭


বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৩:৩০

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০০:২২