• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১২:৪৫:৩৬ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

কালিয়াকৈরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে হাঁস বিতরণ

১২ অক্টোবর ২০২৩ বিকাল ০৩:০০:১১

কালিয়াকৈরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে হাঁস বিতরণ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে হাঁস বিতরণ করা হয়েছে। ১২ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টায় কালিয়াকৈর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সামনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২৫৭ পরিবারের মাধে এ হাঁস বিতরণ করা হয়।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়া আকরাম সাকাপী ইবনে সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল উদ্দিন সিকদার, কালিয়াকৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সেলিম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. লুৎফর রহমান, ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহআলম সরকার, বোয়ালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আফজাল হোসেন খাঁন প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মো. সাইদুর রহমান।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

২৫৭টি পরিবারকে ২০টি করে হাঁস মোট ৫ হাজার ১৪০টি হাঁস বিতরণ করা হয়। প্রত্যেক পরিবারকে হাঁসের সঙ্গে ১টি করে ভিটামিন, ১টি করে এন্টিবায়োটিক ও ১টি করে জীবানুনাশক ঔষদ প্রদান করা হয়। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬