• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:৫৫:০৮ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

মধ্যনগরে ইজিবাইক চাপায় শিশু নিহত

১২ অক্টোবর ২০২৩ সকাল ০৮:৫৯:৪০

মধ্যনগরে ইজিবাইক চাপায় শিশু নিহত

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগরে ইজিবাইকের নিচে চাপা পড়ে এক শিশু মারা গেছে।

১১ অক্টোবর বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের গোলাপপুর গ্রামের সামনে সড়কে এই ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম মনিকা আক্তার (৬)। সে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ধোপাঘাটপুর গ্রামের মানিক মিয়ার মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইজিবাইকের চাপায় নিহত শিশু মনিকা আক্তার উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের গোলাপপুর গ্রামে তার নানার বড়িতে ১০ অক্টোবর মঙ্গলবার বেড়াতে আসে। বুধবার সকালে তার নানার বাড়ির সামনের রাস্তা পার হয়ে দোকান থেকে চকলেট আনতে গেলে বিপরীত দিকে ছুটে আসা একটি ইজিবাইক শিশুটিকে
চাপা দেয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার মহিষখলা বাজারে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।

ঘাতক ইজিবাইক চালকের নাম মিঠু মিয়া (২৪), সে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের কার্তিকপুর গ্রামের জহের আলীর ছেলে।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭