• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৯:০০ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

মধ্যনগরে মানসিক ভারসাম্যহীন যুবকের মরদেহ উদ্ধার

৯ অক্টোবর ২০২৩ বিকাল ০৩:২২:১৮

মধ্যনগরে মানসিক ভারসাম্যহীন যুবকের মরদেহ উদ্ধার

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগরে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৮ অক্টোবর রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মধ্যনগর মাছবাজার থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মধ্যনগর বাজারে এলোমেলো চলাফেরা করতো ওই যুবক। বাজারের ব্যবসায়ী ও বাসিন্দারা যা দিতো, তা খেয়ে জীবনধারণ করত। হঠাৎ করেই রোববার সকালে এলাকাবাসী ওই মানসিক ভারসাম্যহীন যুবককে মধ্যনগর মাছ বাজারে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে পুলিশকে খবর দিলে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

এ বিষয়ে মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন বলেন, অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন যুবকের মরদেহটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তের জন্য ডিএনএ ও আঙ্গুলের ছাপ সংগ্রহ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০