• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৫ই বৈশাখ ১৪৩৩ বিকাল ০৪:২৫:৩৬ (28-Apr-2026)
  • - ৩৩° সে:

তিস্তার চরে অজ্ঞাত মরদেহ উদ্ধার

৫ অক্টোবর ২০২৩ রাত ০৯:০৩:০২

তিস্তার চরে অজ্ঞাত মরদেহ উদ্ধার

রংপুর ব্যুরো: রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীর পানিতে ভেসে আসা অজ্ঞাতপরিচয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৫ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে উপজেলার গজঘণ্টা ইউনিয়নের চর ছালাপাক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেল থেকে তিস্তায় পানি কমতে শুরু করলে স্থানীয় লোকজন দলবেঁধে নদীতে ঘুরতে যায়। এসময় তিস্তার চরে মরদেহটি আটকে থাকতে দেখে পুলিশকে খবর দেয় তারা। পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

Ad
Ad

স্থানীয় বাসিন্দা মিন্টু মিয়া জানান, ‘আমরা গিয়ে দেখি মরদেহটি উপুড় হয়ে পড়ে আছে। আমাদের ধারণা এটি ভারত থেকে আসা পানির তোড়ে ভেসে এসেছে। নদীতে পানি কমে যাওয়ায় চরে আটকা পড়েছে মরদেহটি।

Ad

গঙ্গাচড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। এখন পর্যন্ত মরদেহের কোন পরিচয় শনাক্ত করা যায়নি। তবে আমরা ধারণা করছি মরদেহহটি ভারত থেকে পানিতে ভেসে আসতে পারে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু
২৮ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:০৬:৫৫


রাজধানীতে বিদেশি নাগরিককে হত্যার অভিযোগ
রাজধানীতে বিদেশি নাগরিককে হত্যার অভিযোগ
২৮ এপ্রিল ২০২৬ দুপুর ০১:৩৮:৪৭








Follow Us