• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:৩৪:২৬ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

নোয়াখালীতে শাশুড়ি ও পুত্রবধূকে গাছের সঙ্গে বেঁধে রেখে ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

৭ ডিসেম্বর ২০২৪ দুপুর ১২:২৮:৫৭

নোয়াখালীতে শাশুড়ি ও পুত্রবধূকে গাছের সঙ্গে বেঁধে রেখে ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় স্কুল শিক্ষক মো. আব্দুস শহীদ মাস্টারের (৫৫) বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় তার পরিবারের মহিলাসহ চারজন আহত হয়েছেন।

৬ ডিসেম্বর শুক্রবার ভোররাতে উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চরকাউনিয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

তিনি একই উপজেলার উত্তর শুল্লুকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। অভিযুক্ত মাহবুবুর রহমান রাসেল (৩৫) দক্ষিণ চরকাউনিয়া গ্রামের মৃত আনারুল হকের ছেলে। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।    

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

ভুক্তভোগী শিক্ষকের ভাগনে মো. মাহমুদুল হাসান বলেন, ‘বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে শহীদ মাস্টারের বাড়িতে হামলা চালায় ১০-১৫ জন যুবক। একপর্যায়ে হামলাকারীরা আমার মামী জান্নাতুল ফেরদাউস (৪০) ও তার ছেলের বউ জুলফা আক্তারকে (২০) গাছের সাথে বেঁধে বসত ঘরে ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় আমার মামা বাধা দিতে চাইলে তাকে পিটিয়ে গুরুতর আহত করে। সন্ত্রাসীদের দেওয়া আগুনে রান্না ঘর পুরোপুরি পুড়ে যায় এবং বসত ঘরেরও কিছু অংশ পুড়ে যায়।

তিনি আরও বলেন, স্থানীয়রা এসে হামলাকারীদের ধাওয়া দেয়। ওই সময় রাসেলকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। রাসেল জায়গা জমি নিয়ে বিরোধের জের ধরে এই ঘটনা ঘটায়। গণপিটুনির শিকার রাসেল ও আহত মাস্টার শহীদ ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  

অভিযুক্ত রাসেলের সঙ্গে যোগাযোগ করা হলে তার স্বজনরা এই অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। তারা ঘটনার সাথে জড়িত নয়।

আরও পড়ুন

বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

সুধারাম থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) আবু তাহের বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে। ভুক্তভোগী পরিবারকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ফিলিপাইনে দুই বিমানের সংঘর্ষ, ৪ পাইলট নিহত
ফিলিপাইনে দুই বিমানের সংঘর্ষ, ৪ পাইলট নিহত
২৫ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৩০:১৬


আজ ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন
আজ ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন
২৫ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০৮:২৩