• ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে ভাদ্র ১৪৩৩ ভোর ০৪:২৭:২৩ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

রূপগঞ্জে স্কুল মাঠে জলাবদ্ধতা, ৬৫০ শিক্ষার্থীর দুর্ভোগ চরমে

৮ নভেম্বর ২০২৪ সকাল ১১:৪৭:১২

রূপগঞ্জে স্কুল মাঠে জলাবদ্ধতা, ৬৫০ শিক্ষার্থীর দুর্ভোগ চরমে

রাশেদুল ইসলাম: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গর্ন্ধবপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে মাসের পর মাস জলাবদ্ধতা থাকায় ৬৫০ শিক্ষার্থী খেলাধুলা করতে পারছে না। বিদ্যালয়ের চারপাশ উঁচু হওয়ায় বৃষ্টি হলেই মাঠে পানি জমে যায়। টানা বৃষ্টি হলে শ্রেণিকক্ষেও পানি ঢুকে যাচ্ছে। দুর্ভোগ নিয়েই ক্লাস করছেন শিক্ষকেরা।

সামান্য বৃষ্টি হলেই গর্ন্ধবপুর উচ্চ বিদ্যালয়সহ আশপাশের পুরো এলাকা তলিয়ে যায়। কখনো বিদ্যালয় মাঠে কোমর সমান পানি আটকে থাকে। তখন বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতি অর্ধেকেরও নিচে চলে আসে।

সরেজমিনে গিয়ে ৭ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে দেখা গেছে, গর্ন্ধবপুর উচ্চ বিদ্যালয় মাঠে হাঁটু সমান পানি। মাঠের পানিতে শেওলা ও ঘাসে একাকার হয়ে যাচ্ছে। ছোট ছোট মাছ দৌড়াদৌড়ি করছে।

এ সময় স্কুল গেইট দিয়ে সরাসরি শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে যেতে পারছে না। এক ভবন থেকে অন্য ভবনে যেতে হলে পানি মারিয়ে যেতে হচ্ছে। বিকেলে কেউ কেউ বড়শি দিয়ে মাঠ থেকে মাছ ধরে থাকে বলেও নবম শ্রেণির শিক্ষার্থী মম জানায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭