• ঢাকা
  • |
  • শনিবার ২১শে ভাদ্র ১৪৩৩ দুপুর ০২:৪৬:৩৩ (05-Sep-2026)
  • - ৩৩° সে:

সালমান শাহকে স্মরণে বিএফডিসিতে ৩ দিনব্যাপী সিনেমা প্রদর্শনী

৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:০৭:৩৫

সালমান শাহকে স্মরণে বিএফডিসিতে ৩ দিনব্যাপী সিনেমা প্রদর্শনী
সালমান শাহ। ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক: ঢালিউডের ক্ষণজন্মা চিত্রনায়ক সালমান শাহর ৬ সেপ্টেম্বর মৃত্যুবার্ষিকী স্মরণে তিন দিনব্যাপী উন্মুক্ত সিনেমা প্রদর্শনী অনুষ্ঠিত হবে। বিশেষ এ সিনেমা প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। ৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ প্রদর্শনী।

সিনেমাপ্রেমী দর্শক ও সালমান শাহর ভক্ত-অনুরাগীদের জন্য বিএফডিসি প্রাঙ্গণে আয়োজিত এ প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছে বিএফডিসি কর্তৃপক্ষ। এক বিজ্ঞপ্তিতে বিএফডিসি জানিয়েছে, বিএফডিসি প্রাঙ্গণে ভিআইপি প্রজেকশন হলে আয়োজিত হতে যাচ্ছে উন্মুক্ত প্রদর্শনী।

যেখানে প্রতিদিন বিকাল ৪টা থেকে সালমান শাহ অভিনীত কালজয়ী সিনেমাগুলো দর্শকদের জন্য উন্মুক্তভাবে প্রদর্শন করা হবে। প্রদর্শনীর প্রথম দিন বিকালে পর্দায় উঠবে জনপ্রিয় সিনেমা ‘স্বপ্নের ঠিকানা’। ৭ সেপ্টেম্বর একই সময়ে দেখানো হবে ‘কেয়ামত থেকে কেয়ামত’। শেষ দিন ৮ সেপ্টেম্বর বিকালে দর্শকরা উপভোগ করতে পারবেন ‘তোমাকে চাই’ সিনেমাটি।

উল্লেখ্য,  ৯০ দশকের অমর চিত্রনায়ক সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৪ বছর বয়সে অকালে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা ও জল্পনা রয়েছে। প্রতি বছরের ৬ সেপ্টেম্বর তার মৃত্যুবার্ষিকী পালন করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



৫ দিন পর হিলি বন্দরে পণ্য আমদানি-রফতানি শুরু
৫ দিন পর হিলি বন্দরে পণ্য আমদানি-রফতানি শুরু
৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:১৩:৪৩


নেই বিদ্যুতের সংযোগ ও মিটার, তবুও এলো বিল!
নেই বিদ্যুতের সংযোগ ও মিটার, তবুও এলো বিল!
৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৪০:০৭




সাপ্তাহিক ২ দিন ছুটিতে নগদে চাকরির সুযোগ
সাপ্তাহিক ২ দিন ছুটিতে নগদে চাকরির সুযোগ
৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৫৩:০০