• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ রাত ১১:৩৬:১৩ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

রাজধানীতে অনিবন্ধিত রিকশা আর চলতে দেওয়া হবে না: ডিএসসিসি মেয়র

২ আগস্ট ২০২৩ দুপুর ০২:৫৫:০৮

রাজধানীতে অনিবন্ধিত রিকশা আর চলতে দেওয়া হবে না: ডিএসসিসি মেয়র

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে অনিবন্ধিত রিকশা আর চলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

২ আগস্ট বুধবার সকালে রাজধানীর ধানমন্ডির একটি রিকশাস্ট্যান্ড পরিদর্শনকালে তিনি এ কথা জানান।

শেখ ফজলে নূর তাপস বলেন, ঢাকা মহানগরীতে অনিবন্ধিত ও অবৈধ রিকশা চলতে দেওয়া হবে না। নগর কর্তৃপক্ষ এই নিয়ম মেনে চলা নিশ্চিত করবে। এ জন্য আমরা নিরাপদ ও নিয়ন্ত্রিত পরিবহন ব্যবস্থা বজায় রাখতে কঠোর ব্যবস্থা নিচ্ছি।

আরও পড়ুন

রূপায়ণ সিটি উত্তরাতে চালু হচ্ছে অষ্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের নতুন ক্যাম্পাস

অনিবন্ধিত অতিরিক্ত রিকশা সড়কের গতি কমাচ্ছে বলেও জানা তিনি।

ডিএসসিসি মেয়র বলেন, এই নগরকে বাঁচাতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে। সিটি করপোরেশন নির্দিষ্টসংখ্যক রিকশার অনুমোদন দিলেও অনেকে অবৈধভাবে রিকশা নামাচ্ছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগেও মেয়র তাপস অনিবন্ধিত রিকশা চলাচল বন্ধ করার ঘোষণা দিয়েছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আইজিপির অপসারণ চায় এনসিপি
আইজিপির অপসারণ চায় এনসিপি
২৬ অক্টোবর ২০২৬ রাত ১০:২২:৪৯







গাজীপুরে ফের ঝুটের গোডাউনে আগুন
গাজীপুরে ফের ঝুটের গোডাউনে আগুন
২৬ অক্টোবর ২০২৬ রাত ০৮:০১:১৭