• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ দুপুর ০১:০১:২২ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

কেন্দ্রীয় কারাগারের অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু

২ আগস্ট ২০২৩ সকাল ১০:৩৭:০২

কেন্দ্রীয় কারাগারের অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিবেদক: কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের মো. সামসুল হক (৫৫) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। তিনি শরীয়তপুর জেলার মডের হাট ডামুড্যা থানার,  চরমালগাঁও গ্রামের মঙ্গল খানের ছেলে।

১ আগস্ট মঙ্গলবার রাত সোয়া ২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) সুভাষ কুমার ঘোষ জানিয়েছেন, রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সামসুল হককে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, নিহত সামসুল হক কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে ছিলেন। তিনি ৩০ বছরের সাজাপ্রাপ্ত আসামি। তার কয়েদি নম্বর ৭৬১৭/এ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



৯/১১ হামলার ২৫ বছর আজ
৯/১১ হামলার ২৫ বছর আজ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৮:৫২


এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২১:৪৮


রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৩:৪০

দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৬:৪৭


বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৩:৩০