• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ রাত ১১:৩৫:১৭ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

রাজধানীতে কাভার্ডভ্যানের চাপায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু

১ এপ্রিল ২০২৩ দুপুর ১২:১২:৫৩

রাজধানীতে কাভার্ডভ্যানের চাপায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর লালবাগে কাভার্ডভ্যান চাপায় এক বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু হয়েছে। ৩১ মার্চ শুক্রবার রাত ১০টার দিকে বেড়ীবাঁধের শামীম গার্মেন্টসের সামনের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত ছাত্রীর নাম সানজিদা আক্তার তামান্না। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মোরশেদ।

আরও পড়ুন

রূপায়ণ সিটি উত্তরাতে চালু হচ্ছে অষ্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের নতুন ক্যাম্পাস

তিনি জানান, ধানমন্ডি থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে লালবাগের উদ্দেশ্যে রওনা হন সানজিদা। লালবাগ বেড়ীবাঁধ শামীম গার্মেন্টসের সামনে রাস্তায় আসলে সেখানে দ্রুতগামী এক কাভার্ডভ্যানের ধাক্কায় পড়ে গিয়ে মাথায় আঘাত পান তিনি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মোটরসাইকেল ও কাভার্ডভ্যান চালকসহ তিনজনকে আটক করা হয়েছে। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে।

নিহত ওই শিক্ষার্থীর বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার ওয়াসেটপুর এলাকার আবু তাহেরের মেয়ে।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আইজিপির অপসারণ চায় এনসিপি
আইজিপির অপসারণ চায় এনসিপি
২৬ অক্টোবর ২০২৬ রাত ১০:২২:৪৯







গাজীপুরে ফের ঝুটের গোডাউনে আগুন
গাজীপুরে ফের ঝুটের গোডাউনে আগুন
২৬ অক্টোবর ২০২৬ রাত ০৮:০১:১৭