• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে ফাল্গুন ১৪৩২ ভোর ০৪:০০:৩৭ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

রাজধানীর ওয়ারীর সুইপার কলোনিতে অগ্নিকাণ্ড

২৭ মার্চ ২০২৩ সকাল ১১:৪৫:৪৪

রাজধানীর ওয়ারীর সুইপার কলোনিতে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ওয়ারীর জয়কালী মন্দির সংলগ্ন একটি সুইপার কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মেয়র হানিফ ফ্লাইওভারের নিচে অবস্থিত সুইপার কলোনিতে লাগা আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে ফ্লাইওভারের পিলার ও নিচের কংক্রিটের একাংশ।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৭টি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

Ad
Ad

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

Ad

জানা গেছে, রোববার দিবাগত রাত ৩টা ২০মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। তথ্য প্রাপ্তির পরপরই ঘটনাস্থলে পৌঁছে যান তারা। পরে প্রায় ঘণ্টাব্যাপি চেষ্টার পর ভোর সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে অগ্নিকাণ্ডের খবরে ঘটনাস্থল পরিদর্শনে যান ফায়ার সার্ভিস অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি প্রসঙ্গে তিনি বলেন, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পাওয়া তথ্য মতে, সুইপার কলোনির আনুমানিক ২০টি টিনশেড ঘর আগুনে পুড়েছে। আগুনের ঘটনায় নারীসহ চারজন দগ্ধ হয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
১৩ মার্চ ২০২৬ রাত ০৯:২৩:২২


রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
১৩ মার্চ ২০২৬ রাত ০৮:২২:৩৬

ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৪৪


বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৯

চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৫


ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৫:১২:৪১



Follow Us