• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৫:২৯:১৫ (04-Sep-2026)
  • - ৩৩° সে:

আফগানিস্তান সিরিজ, আগামী সপ্তাহ থেকে মিরপুরে শুরু হচ্ছে ক্যাম্প

৪ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:২১:২৭

আফগানিস্তান সিরিজ, আগামী সপ্তাহ থেকে মিরপুরে শুরু হচ্ছে ক্যাম্প

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল। দেশে ফিরে অবশ্য বেশ কিছুদিন বিশ্রামের সুযোগ পাচ্ছেন ক্রিকেটাররা। আগামী সপ্তাহ থেকে আবারও মাঠের অনুশীলনে ফেরার কথা রয়েছে ক্রিকেটারদের।

সাদা বলের সিরিজ খেলতে ভারতীয় দল আসছে না নিশ্চিত। যে কারণে এই সময়ে ফিটনেস এবং স্কিল ক্যাম্পের ওপর কাজ করবেন জাতীয় দল এবং রাডারে থাকা ক্রিকেটাররা।

আগামী ১০ সেপ্টেম্বর থেকে মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হবে এই ক্যাম্প। শুরুতে ফিটনেস এবং এরপর স্কিল ক্যাম্প করবেন ক্রিকেটাররা। বিদেশি কোচরা ছুটিতে থাকায় দেশি কোচরা দেখভাল করবেন এই ক্যাম্প।

তবে অক্টোবরের শুরুতেই আবারও ব্যস্ত সূচি শুরু হবে বাংলাদেশ দলের জন্য। সেই মাসের শুরুতে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। সেখানে একটি টেস্ট ও ত্রিদেশীয় সিরিজ খেলার কথা টাইগারদের।  

বাংলাদেশ-আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে এই সিরিজ চূড়ান্ত। তবে ম্যাচগুলোর নির্দিষ্ট দিনক্ষণ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি আয়োজক আফগানিস্তান ক্রিকেট বোর্ড। কারণ আফগান বোর্ড জিম্বাবুয়েকে প্রস্তাব দিয়ে রেখেছিল ত্রিদেশীয় সিরিজ খেলার জন্য। শুরুতে তারা নীরব থাকলেও এই সিরিজ খেলার জন্য পরে রাজি হয়। এই ত্রিদেশীয় সিরিজ হবে ওয়ানডে ফরম্যাটে। এরপর হবে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্ট ম্যাচটি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু
৪ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:০২:২৬

নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ
নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ
৪ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৪:১৯




এবার তামান্নার সঙ্গে ঘনিষ্ট দৃশ্যে সিদ্ধার্থ!
এবার তামান্নার সঙ্গে ঘনিষ্ট দৃশ্যে সিদ্ধার্থ!
৪ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:০৫:১২