স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আজ সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা টাইগারদের জন্য ম্যাচটি সিরিজ জয়ের সুযোগ এনে দিয়েছে।
২ মে শনিবার দুপুর ২টায় রাজধানীর মিরপুরে অবস্থিত শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। শেষ ম্যাচকে সামনে রেখে আগের স্কোয়াড অপরিবর্তিত রেখেই দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।


সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ৬ উইকেটে জয় পেলেও দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে একটি বলও মাঠে না গড়িয়েই পরিত্যক্ত হয়। ফলে তৃতীয় ম্যাচটি এখন সিরিজ নির্ধারণী রূপ নিয়েছে। বাংলাদেশ যেখানে জয় পেলেই সিরিজ নিশ্চিত করবে, সেখানে নিউজিল্যান্ড নামবে সমতায় ফেরার লক্ষ্যে।

বাংলাদেশ দল (তৃতীয় টি-টোয়েন্টি):
লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান (সহ-অধিনায়ক), শামীম পাটোয়ারী, তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, মাহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, সাইফুদ্দিন এবং আব্দুল গাফফার সাকলাইন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available