• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই কার্তিক ১৪৩৩ সকাল ০৬:১২:৩৪ (23-Oct-2026)
  • - ৩৩° সে:

আফ্রিদির রেকর্ড ভেঙে দিলেন শাদাব খান

২৩ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:১৯:৪২

আফ্রিদির রেকর্ড ভেঙে দিলেন শাদাব খান

স্পোর্টস ডেস্ক: চলমান বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৫তম আসরে সিডনি থান্ডারের হয়ে খেলতে নেমে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন পাকিস্তানের অলরাউন্ডার শাদাব খান।

২২ ডিসেম্বর সোমবার মানুকা ওভালে ব্রিসবেন হিটের বিপক্ষে ম্যাচে সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদির টি–টোয়েন্টি রেকর্ড ভেঙে দেন তিনি।

ম্যাচে দুর্দান্ত বোলিং প্রদর্শন করে শাদাব খান চার ওভারে ২৪ রানের বিনিময়ে চার উইকেট শিকার করেন। এই পারফরম্যান্সের মধ্য দিয়ে পাকিস্তানের হয়ে টি–টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় শহিদ আফ্রিদিকে পেছনে ফেলে পঞ্চম স্থানে উঠে আসেন তিনি।

আরও পড়ুন

ব্রুকের দ্রুততম ডাবল সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের সংগ্রহ ৪২৯

শহিদ আফ্রিদি ক্যারিয়ারে ৩২৯টি টি–টোয়েন্টি ম্যাচে ৩৪৭টি উইকেট নিয়েছিলেন। অন্যদিকে শাদাব খান এখন পর্যন্ত ৩২৫ ম্যাচে ৩৫১টি উইকেট সংগ্রহ করেছেন। তার ইকোনমি রেট ৭.৫৮।

বর্তমানে পাকিস্তানের হয়ে টি–টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেটের মালিক বাঁহাতি পেসার ওয়াহাব রিয়াজ। তিনি ৩৪৮ ম্যাচে ৪১৩টি উইকেট নিয়েছেন।

পাকিস্তানের বোলারদের টি–টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট:

আরও পড়ুন

এবার আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হারল বাংলাদেশ

ওয়াহাব রিয়াজ – ৪১৩

মোহাম্মদ আমির – ৪০৯

সোহাইল তানভীর – ৩৮৯

আরও পড়ুন

বার্সেলোনাকে ৪-২ গোলে হারিয়ে টানা তৃতীয় জয় পেল পিএসজি

ইমাদ ওয়াসিম – ৩৭৭

শাদাব খান – ৩৫১

শহিদ আফ্রিদি – ৩৪৭

আরও পড়ুন

২২ অক্টোবর এবিজি ইউনিভার্সিটি কাপের অধিনায়ক সম্মেলন

শাদাব খানের এই দুর্দান্ত পারফরম্যান্সের ওপর ভর করেই চলতি বিগ ব্যাশ লিগে নিজেদের প্রথম জয়ের দেখা পায় সিডনি থান্ডার। ম্যাচে তারা ব্রিসবেন হিটকে ৩৪ রানে পরাজিত করে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ভারতে পালিয়ে যাওয়ার সময় আ.লীগ নেতা আটক
ভারতে পালিয়ে যাওয়ার সময় আ.লীগ নেতা আটক
২২ অক্টোবর ২০২৬ রাত ০৮:২৩:০৬

ইন্তেকাল করেছেন গিটারিস্ট রাসেল খান
ইন্তেকাল করেছেন গিটারিস্ট রাসেল খান
২২ অক্টোবর ২০২৬ রাত ০৮:০৬:৩৮