• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ সকাল ০৭:০২:১০ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

সাকিবের নির্বাচনী প্রচারণায় মাশরাফিসহ এক ঝাঁক তারকা ক্রিকেটার

৪ জানুয়ারী ২০২৪ বিকাল ০৫:০৬:২৬

সাকিবের নির্বাচনী প্রচারণায় মাশরাফিসহ এক ঝাঁক তারকা ক্রিকেটার

মাগুরা প্রতিনিধি: মাগুরা-১ আসনের নৌকার প্রার্থী সাকিব আল হাসানের নির্বাচনী প্রচারণায় অংশ নিলেন মাশরাফি বিন মর্তুজা, সৌম্য সরকার, রনি তালুকদার, আবু হায়দার রনিসহ এক ঝাঁক তারকা ক্রিকেটার।

৪ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নড়াইল থেকে মাগুরার  জেলা পরিষদ ডাক বাংলায় পৌঁছান মাশরাফি ও অন্যান্য খেলোয়াররা। পরে তারা সাকিব আল হাসান ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাত করেন। এরপর বেলা ১টার দিকে সাকিব আল হাসান অন্যান্য ক্রিকেটারদের সাথে নিয়ে ছাদ খোলা জিপে শহরের প্রধান প্রধান সড়ক ও ওলিগলিতে প্রচার-প্রচারণায় অংশ নেন।

নিজের প্রচার রেখে সাকিবের প্রচারে এসেছেন কেন এবং এই সময় আপনার প্রচারে কোন ক্ষতি হবে কিনা মাশরাফিকে সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, সাকিব রাজনীতিতে নতুন এসেছে। তাই ওকে উৎসাহ দিতে মাগুরায় এসেছি।

মাত্র ২, ৩ ঘণ্টার জন্য তার প্রচারণায় তেমন কোন ক্ষতি হবে না বলেও মন্তব্য করেন তিনি।

প্রসঙ্গত, এসময় তারকা ক্রিকেটারদের দেখতে শহরের রাস্তায় হাজার হাজার মানুষের ভিড় জমে যায়। এসময় ‘জয় বাংলার’ স্লোগানে স্লোগানে মুখরিত হয় চারদিক।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭