অনলাইন ডেস্ক: চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকায় একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে ৬৩ জন বিদেশি নাগরিককে আটক করেছে পুলিশ।
১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিট ও খুলশী থানা পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
অভিযানকালে আটক ব্যক্তিদের কাছ থেকে ল্যাপটপ ও মোবাইল ফোনসহ অর্ধশতাধিক ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের মধ্যে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের নাগরিক রয়েছেন। ভবনটিতে বিদেশি নাগরিকদের উপস্থিতি এবং সেখানে সন্দেহজনক কার্যক্রমের তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, অভিযানে ৬৩ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিষয়ে যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদ চলছে।
সূত্র: ইত্তেফাক
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available