• ঢাকা
  • |
  • শনিবার ৯ই কার্তিক ১৪৩৩ দুপুর ০২:৫৬:৩৫ (24-Oct-2026)
  • - ৩৩° সে:

হাম-ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সরকার উদ্বিগ্ন নয়: স্বাস্থ্যমন্ত্রী

২০ আগস্ট ২০২৬ সকাল ১১:২৯:২১

হাম-ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সরকার উদ্বিগ্ন নয়: স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক: হাম, ডেঙ্গুসহ কয়েকটি রোগ একসঙ্গে সামলাতে হচ্ছে। এতে সরকার উদ্বিগ্ন নয়। পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টা চলছে। এমনটা বলেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

২০ আগস্ট বৃহস্পতিবার সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অডিটরিয়ামে জাতীয় পর্যায়ে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিন এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, একসময় কলেরায় হাজার-হাজার মানুষ মারা যেতো। নানা উদ্যোগে তা এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে কলেরা নির্মূলের লক্ষ্যমাত্রা নিয়ে সরকার মুখে খাওয়ার টিকার ক্যাম্পেইন শুরু করেছে। এক বছর বয়সের বেশি সবাইকে এ টিকার আওতায় আনার লক্ষ্য ঠিক করেছে সরকার।

আরও পড়ুন

এখন আন্দোলন নয়, দেশ গড়ার সময়: খাদ্যমন্ত্রী

তিনি জানান, ২২ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর ১৪ উপজেলায় প্রথম ডোজ দেয়া হবে। ১৪ দিনের ব্যবধানে দ্বিতীয় ডোজ দেয়া হবে ২৬ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর।

১ বছর বা তার চেয়ে বড় সব বয়সীদের এ টিকা দেয়া হবে। তবে গর্ভবতী নারী, যার টিকার কোনো উপাদানে গুরুতর অ্যালার্জির পূর্ব ইতিহাস আছে, এমন ব্যক্তি ও তীব্র সংক্রমণে আক্রান্ত ব্যক্তিরা টিকা নিতে পারবেন না বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম।

আরও পড়ুন

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ: ৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা

সূত্র: যমুনা টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



দেওয়ানগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
দেওয়ানগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
২৪ অক্টোবর ২০২৬ দুপুর ০২:১০:২৩

সুলতান’স ডাইনে ম্যানেজার পদে নিয়োগ
সুলতান’স ডাইনে ম্যানেজার পদে নিয়োগ
২৪ অক্টোবর ২০২৬ দুপুর ০১:৫০:৩১



ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৬৮৪
ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৬৮৪
২৪ অক্টোবর ২০২৬ দুপুর ০১:২৪:৩৫

শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন আরও ৪ বই
শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন আরও ৪ বই
২৪ অক্টোবর ২০২৬ দুপুর ০১:১১:১৯