• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ১০:০০:০২ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

সিটি কর্পোরেশন হচ্ছে সাভার ও কেরানীগঞ্জ পৌরসভা

২২ অক্টোবর ২০২৫ সকাল ০৮:১৯:৫৮

সিটি কর্পোরেশন হচ্ছে সাভার ও কেরানীগঞ্জ পৌরসভা

নিজস্ব প্রতিবেদক: ঢাকার অদূরে সাভার  উপজেলার দুইটি থানা সাভার ও আশুলিয়া মিলিয়ে সাভার সিটি কর্পোরেশন এবং কেরানীগঞ্জকে ‘ক’ শ্রেণির পৌরসভা বা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাভুক্ত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।

২১ অক্টোবর মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

সরকারের এ সিদ্ধান্তের ফলে সাভার পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের কার্যক্রম বিলুপ্ত হয়ে যাবে। বিভাগীয় কমিশনার কর্তৃক চলতি বছরের সেপ্টেম্বর প্রথমপক্ষের পাক্ষিক গোপনীয় প্রতিবেদনের ভিত্তিতে এ প্রস্তাব বাস্তবায়ন শুরু করে সরকার।

আরও পড়ুন

আজ বিশ্ব নগর পরিকল্পনা দিবস

সরকারি এ সিদ্ধান্তের অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা । এরপর মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা থেকে গত ১২ অক্টোবর একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেন মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মু.মাহমুদ উল্লাহ মারুফ।

প্রধান উপদেষ্টার কাছে উত্থাপিত ওই প্রস্তাবে বলা হয়, অপরিকল্পিতভাবে শিল্পকারখানা, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসা-বাণিজ্যের কেন্দ্র এবং জনসংখ্যার চাপ মিলিয়ে সাভার এক বিশাল নগর এলাকায় পরিণত হয়েছে। সাভার পৌরসভা থাকলেও তা নাগরিক চাহিদার তুলনায় একেবারেই অপ্রতুল। পৌরসভার সীমিত সম্পদ ও জনবল দিয়ে ক্রমবর্ধমান জনসংখ্যার নাগরিক চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। সাভারের আশুলিয়া অঞ্চলে বিপুলসংখ্যক গার্মেন্টস শিল্প, শ্রমিক বসতি এবং আবাসিক এলাকা গড়ে উঠেছে। আশুলিয়া এলাকায় ইউনিয়ন পরিষদের অধীনে পরিকল্পিত নগরায়ণ, বর্জ্য ব্যবস্থাপনা, যানবাহন নিয়ন্ত্রণ, স্বাস্থ্য ও শিক্ষা সুবিধা, নিরাপদ পানি সরবরাহ কিংবা পরিবেশ সংরক্ষণের মতো নাগরিক সেবা নিশ্চিত করার সক্ষমতাও ইউনিয়ন পরিষদের নেই। ফলে সাভার আশুলিয়া এলাকার জনগণকে যানজট, অপর্যাপ্ত স্যানিটেশন ও অবকাঠামোগত সমস্যার কারণে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে।

অন্যদিকে ঢাকা শহরের প্রসার ও জনসংখ্যার চাপে কেরানীগঞ্জ উপজেলা অপরিকল্পিতভাবে দ্রুত নগরায়ণের মুখোমুখি হচ্ছে। পৌরসভা বা সিটি করপোরেশনের মতো প্রতিষ্ঠান না থাকায় সড়ক, ড্রেনেজ, পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা কিংবা স্বাস্থ্যসেবার মতো মৌলিক নাগরিক সেবা প্রদান করা যাচ্ছে না। কেরানীগঞ্জে পরিকল্পিতভাবে উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হলে রাজধানীর পাশে একটি আধুনিক ও প্রাণবন্ত উপশহর হিসেবে গড়ে উঠতে পারে।

আরও পড়ুন

ডেঙ্গু প্রতিরোধে নভেম্বর পর্যন্ত সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: চসিক প্রশাসক

এবিষয়ে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, সরকারের এ সিদ্ধান্ত যুগান্তকারী। এর ফলে উন্নয়ন বঞ্চিত এবং অবহেলিত এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা কিছুটা হলেও দূর হবে এবং প্রাপ্য নাগরিক সুবিধা ও মর্যাদা নিশ্চিত করা যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯





বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২২