• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৫:৩৫:২৯ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

শুক্র-শনিবার খোলা থাকবে দক্ষিণ সিটি, মিলবে সব সেবা

২৫ জুন ২০২৫ সকাল ০৯:৩৪:৪৬

শুক্র-শনিবার খোলা থাকবে দক্ষিণ সিটি, মিলবে সব সেবা

নিজস্ব প্রতিবেদক: আগামী শুক্র ও শনিবার ছুটির দিনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) খোলা থাকবে। এ দুদিন মিলবে সব ধরনের নাগরিক সেবা। নগর ভবনের পাশাপাশি আঞ্চলিক কার্যালয়সহ সব পর্যায়ের অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

২৪ জুন মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে দীর্ঘদিন সেবা বন্ধ থাকার পর সোমবার থেকে খুলেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবনের প্রধান ফটক। চালু হয়েছে সেবা কার্যক্রম। পাশাপাশি ইশরাক অনুসারীদের অবস্থান কর্মসূচিও চলমান রয়েছে।

আরও পড়ুন

ময়মনসিংহে জনতার মুখোমুখি সিটি প্রশাসক রোকন

গত ১৫ মে থেকে ৩ জুন পর্যন্ত নগর ভবন থেকে দেওয়া সব নাগরিক সেবা বন্ধ ছিল। সেসময় দক্ষিণ সিটি কর্পোরেশনের ইশরাকপন্থি কর্মচারীরা নগর ভবনের মূল ফটক আটকে রাখার পাশাপাশি প্রতিটি বিভাগে তালা ঝুলিয়ে সেবা কার্যক্রম বন্ধ করে রাখেন।

পরে ঈদের বিরতির পর গত ১৫ জুন থেকে আবার ইশরাকের অনুসারীরা অবস্থান কর্মসূচি পালন করতে শুরু করেন। ফলে গত পরশু পর্যন্ত প্রধান ফটকসহ অন্যান্য বিভাগে তালা দেওয়া ছিল। দীর্ঘদিন পর গতকাল প্রধান ফটকসহ অন্যান্য বিভাগের তালা খুলে দেওয়া হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি
একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০১:০৪




তানজিন তিশার বিরুদ্ধে মামলা, সমন জারি
তানজিন তিশার বিরুদ্ধে মামলা, সমন জারি
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৩৪:৩৫

৭ নভেম্বর উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা
৭ নভেম্বর উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:২৪:১১