• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৪:৫৫:০৩ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

সব যানবাহনের মালিক-চালকদের বিআরটিএর জরুরি নির্দেশনা

২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:১৪:২০

সব যানবাহনের মালিক-চালকদের বিআরটিএর জরুরি নির্দেশনা
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: সব যানবাহনের মালিক ও চালকদের জন্য জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর পর্যন্ত জরিমানা ছাড়া মোটরযানের যাবতীয় কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা বাড়িয়েছে সরকার।

২৬ অক্টোবর সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিআরটিএ’র অফিসিয়াল পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন

আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে: রাষ্ট্রপতি

এতে জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে কোনো অতিরিক্ত জরিমানা বা সারচার্জ দেওয়া ছাড়া কেবল মূল কর ও ফি পরিশোধ করে সব ধরনের যানবাহনের কাগজপত্র হালনাগাদ করা যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই সুবিধার আওতায় যানবাহনের ফিটনেস সনদ, ট্যাক্স-টোকেন, রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স নবায়ন বা হালনাগাদ করার সুযোগ পাবেন চালক ও মালিকরা। গ্রাহকদের সুবিধার্থে এটিই শেষ সুযোগ এবং নির্ধারিত সময়সীমার মধ্যেই সব প্রক্রিয়া শেষ করার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



তানজিন তিশার বিরুদ্ধে মামলা, সমন জারি
তানজিন তিশার বিরুদ্ধে মামলা, সমন জারি
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৩৪:৩৫

৭ নভেম্বর উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা
৭ নভেম্বর উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:২৪:১১






বেড়েছে বিদেশি ঋণ পরিশোধ
বেড়েছে বিদেশি ঋণ পরিশোধ
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:২১:১৬