• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই কার্তিক ১৪৩৩ সকাল ০৯:৫৬:৩০ (30-Oct-2026)
  • - ৩৩° সে:

ছাত্র উপদেষ্টারা পদত্যাগ না করা পর্যন্ত লড়াই চলবে: ইশরাক হোসেন

২২ মে ২০২৫ দুপুর ০২:৪৯:৪৭

ছাত্র উপদেষ্টারা পদত্যাগ না করা পর্যন্ত লড়াই চলবে: ইশরাক হোসেন

নিজস্ব প্রতিবেদক: মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে দায়ের করা রিটটি খারিজ করে আদেশ দিয়েছেন আদালত। রিট খারিজের খবর আসার পর ফেসবুকে পোস্ট দিয়েছেন ইশরাক হোসেন। পোস্টে  ছাত্র উপদেষ্টারা পদত্যাগ না করা পর্যন্ত লড়াই চলবে বলে জানিয়েছেন তিনি।

২২ মে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দেন বিএনপির এই নেতা।

পোস্টে ইশরাক হোসেন বলেন, ‘আন্দোলনকারী ভাইদের বলবো এইসব মূলা দিয়ে গাধা বস করা যায়, আমাদের না। দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টাদের পদদতাগের খবর না আশা পর্যন্ত চলেছে লড়াই চলবে। রাস্তা তো ছাড়বেন না, আরও বিস্তৃত করতে হবে।’

আরও পড়ুন

ডেঙ্গু প্রতিরোধে নভেম্বর পর্যন্ত সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: চসিক প্রশাসক

আজ বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ইশরাকের মেয়র ঘোষণা নিয়ে রিটটি সরাসরি খারিজ করেন। পর্যবেক্ষণ, নির্দেশনাসহ এ আদেশ দেওয়া হয়।

আদেশের পর আইনজীবী কায়সার কামাল বলেন, ‘আমরা মনে করি যে উপদেষ্টা আছেন, যিনি হয়তোবা কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বিষয়টি ঘোরাচ্ছিলেন, তিনিও এখন অন্তত আজকে রিট খারিজের পর আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নির্দিষ্ট তারিখের মধ্যে শপথ গ্রহণের ব্যবস্থা করবেন।’

ইশরাককে মেয়র ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও ইসির গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে মো. মামুনুর রশিদ নামের সুপ্রিম কোর্টের এক আইনজীবী ১৩ মে রিটটি করেন।

আরও পড়ুন

ময়মনসিংহে জনতার মুখোমুখি সিটি প্রশাসক রোকন

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন হয়। আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) প্রার্থী শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফলাফল বাতিল চেয়ে ২০২০ সালের ৩ মার্চ মামলা করেন ইশরাক।

ওই মামলার চলতি বছরের ২৭ মার্চ রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল। রায়ে তাপসকে নির্বাচিত ঘোষণা বাতিল করা হয়। ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করা হয়।

আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গত ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে ইসি। মেয়র হিসেবে ইশরাকের শপথের বিষয়ে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়।

আরও পড়ুন

মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

চিঠির পরও কোনো উদ্যোগ না নেওয়ায় ইশরাকের সমর্থকেরা বিক্ষোভ শুরু করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি
৩০ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩৯:৫৩

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
৩০ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩৫:০৩







পাবনায় দু’পক্ষের গোলাগুলি, নিহত ২
পাবনায় দু’পক্ষের গোলাগুলি, নিহত ২
২৯ অক্টোবর ২০২৬ রাত ০৮:১৯:২৪