• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ দুপুর ০১:৩৭:০৫ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

গাজীপুর সিটি নির্বাচন: ভোটকেন্দ্র পুরুষের চেয়ে নারী ভোটার বেশি

২৫ মে ২০২৩ সকাল ১০:২৫:২৪

গাজীপুর সিটি নির্বাচন: ভোটকেন্দ্র পুরুষের চেয়ে নারী ভোটার বেশি

নিজস্ব প্রতিবেদক: সকাল ৮টা থেকে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট শুরু হয়েছে । ২৫ মে বৃহস্পতিবার সকালে ভোট শুরুর আগেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

পুরুষ ভোটারদের পাশাপাশি নারী ভোটারদের উপস্থিতি অনেকটাই বেশি দেখো গেছে। নারীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে ধৈর্য্য নিয়ে ভোট দিচ্ছেন তারা।

২৫ মে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে মহানগরের ঝাঝড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও ডেগেরচালা আলিম মাদরাসা কেন্দ্র ঘুরে এসব চিত্র দেখা যায়।

আরও পড়ুন

ময়মনসিংহে জনতার মুখোমুখি সিটি প্রশাসক রোকন

সকাল ৭টায় ভোট দিতে ঝাজড় সরকারি প্রাথমিক কেন্দ্রে এসেছেন ভোটাররা। তারা বলেন, ফজরের নামাজের পর পরই আমরা ভোট দিতে দিতে এসেছি। কয়েক ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি। এবারই প্রথম আমরা মেশিনে ভোট দেব ।

জীবনে প্রথম ইভিএম মেশিনে ভোট দিয়ে ভোটাররা বলেন, দ্রুত সময়ে এত সহজে ভোট দিতে পারব তা বুঝতে পারিনি। ইভিএমে ভোট দিয়ে আনন্দ লাগছে।

মেয়র পদে প্রার্থীরা হলেন, অ্যাডভোকেট মো. আজমত উল্লা খান (আওয়ামী লীগ-নৌকা), এম এম নিয়াজ উদ্দিন (জাতীয় পার্টি-লাঙ্গল), জায়েদা খাতুন (স্বতন্ত্র-টেবিলঘড়ি), আতিকুল ইসলাম (গণফ্রন্ট-মাছ), গাজী আতাউর রহমান (ইসলামী আন্দোলন বাংলাদেশ-হাতপাখা), মো. রাজু আহম্মেদ (জাকের পার্টি-গোলাপ ফুল), মো. হারুন-অর-রশীদ (স্বতন্ত্র-ঘোড়া) এবং সরকার শাহনুর ইসলাম (স্বতন্ত্র-হাতি)।

আরও পড়ুন

মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সিটি করপোরেশনের ৪৮০টি কেন্দ্রে রয়েছে। এ নির্বাচনে ৩৩৪ জন প্রার্থী ভোট যুদ্ধে অংশ নিচ্ছেন। এর মধ্যে মেয়র পদে ৮ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৪৬ জন ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৭৯ জন প্রার্থী। এর মধ্যে সাধারণ ওয়ার্ডে একজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় নির্বাচনে লড়বেন ৩৩৩ জন প্রার্থী। সিটির ৫৭টি ওয়ার্ডে এই নগরের এবারের নির্বাচনে মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৬৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৯২ হাজার ৭৪৭ জন, নারী ভোটার ৫ লাখ ৮৬ হাজার ৬৯৮ জন ও তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার আছে ১৮ জন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রংপুরে চুরির অভিযোগে গণপিটুনিতে দুজন নিহত
রংপুরে চুরির অভিযোগে গণপিটুনিতে দুজন নিহত
২৫ অক্টোবর ২০২৬ দুপুর ০১:০০:১৯





দেশের বাজারে স্বর্ণের দামে ফের বড় পতন
দেশের বাজারে স্বর্ণের দামে ফের বড় পতন
২৫ অক্টোবর ২০২৬ সকাল ১০:৪৯:১১