• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ দুপুর ০১:৩৭:১৩ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

গাজীপুর নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখা হবে: জিএমপি কমিশনার

২৪ মে ২০২৩ সন্ধ্যা ০৬:৪৪:৫১

গাজীপুর নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখা হবে: জিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মোল্যা নজরুল ইসলাম বলেছেন, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন যেন সুষ্ঠু ও সুন্দর হয়, সেজন্য প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হবে। ভোটকেন্দ্রের আশপাশে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর মোবাইল ফোর্স, স্ট্রাইকিং ফোর্স, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবে। সবার সমন্বিত চেষ্টায় আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করব।

২৪ মে বুধবার বেলা সাড়ে ১১ টায় শহরের শহীদ বরকত স্টেডিয়ামে সিটি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের ব্রিফিং অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জিএমপি কমিশনার বলেন, আমাদের মূল উদ্দেশ্য একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনে সবরকমের সহায়তা করা। ভোটাররা আসবে, সুষ্ঠু-সুন্দরভাবে ভোট দিয়ে চলে যাবে। গাজীপুরসহ সারা বিশ্বের লোকজন আমাদের দিকে তাকিয়ে আছে । আমরা দেখিয়ে দিতে চাই আমরাও একটি ভালো ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে পারি।

আরও পড়ুন

ময়মনসিংহে জনতার মুখোমুখি সিটি প্রশাসক রোকন

এ ক্ষেত্রে কোনো রকমের চ্যালেঞ্জ আছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বুধবার পর্যন্ত সবকিছু সুন্দরভাবে চলে আসছে। ২৪ মে বৃহস্পতিবার নির্বাচনের দিন আপানারা যাতে সুন্দরভাবে দেশবাসীকে খবর জানাতে পারেন সে বিষয়টি আমরা নিশ্চিত করব। সিটি নির্বাচনে ৪৮০ টি কেন্দ্রের মধ্যে ৩৫১ টি কেন্দ্র গুরুত্বপূর্ণ। সুতরাং ওই ৩৫১ টি কেন্দ্রের নিরাপত্তায় আমরা আলাদাভাবে গুরুত্ব দেবো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রংপুরে চুরির অভিযোগে গণপিটুনিতে দুজন নিহত
রংপুরে চুরির অভিযোগে গণপিটুনিতে দুজন নিহত
২৫ অক্টোবর ২০২৬ দুপুর ০১:০০:১৯





দেশের বাজারে স্বর্ণের দামে ফের বড় পতন
দেশের বাজারে স্বর্ণের দামে ফের বড় পতন
২৫ অক্টোবর ২০২৬ সকাল ১০:৪৯:১১