• ঢাকা
  • |
  • রবিবার ৩রা কার্তিক ১৪৩৩ রাত ০৮:০২:৫৪ (18-Oct-2026)
  • - ৩৩° সে:

জামিন অযোগ্য ধারায় রাখি সাওয়ান্তের বিরুদ্ধে মামলা

১৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪১:৩৬

জামিন অযোগ্য ধারায় রাখি সাওয়ান্তের বিরুদ্ধে মামলা
রাখি সাওয়ান্ত। ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক: এবার আইনি জটিলতায় জড়ালেন বলিউড ‘আইটেম গার্ল’ রাখি সাওয়ান্ত। জামিন অযোগ্য ধারায় এ অভিনেত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এক যুবককে ‘নপুংসক’ বলে কটাক্ষ করেছিলেন রাখি। সেই যুবক অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন। এ কারণে যোগীরাজ্যে বলিউড অভিনেত্রীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হলো।

প্রতিবেদন থেকে জানা গেছে, ঘটনাটি ২০১০ সালের। ওই সময় টিভির পর্দায় ‘রাখি কা ইনসাফ’ নামে একটি শো হতো। দাম্পত্য কলহ সমাধানের জন্য লক্ষণ আহিরওয়ার নামে এক যুবক স্ত্রীকে নিয়ে গিয়েছিলেন ওই শোয়ে। সেখানে ওই যুবককে ‘নপুংসক’ বলে কটাক্ষ করেন সঞ্চালক রাখি সাওয়ান্ত।

আরও পড়ুন: এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ অভিনেত্রী কৃতি স্যানন

আত্মঘাতী যুবকের পরিবারের অভিযোগ―শোয়ের সেই কটাক্ষের পর্ব সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে অবসাদে ভুগতে থাকেন লক্ষণ আহিরওয়ার। পরবর্তীতে অতিরিক্ত মদ্যপান শুরু করেন। তার আত্মহত্যা করার পরই অভিনেত্রীর বিরুদ্ধে উত্তর প্রদেশের ঝাঁসি থানায় অভিযোগ করেছিলেন যুবকের মা সাবিত্রী প্রেম। এ কারণেই আদালতে তার বিরুদ্ধে এবার জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হলো।

জানা গেছে, এ ঘটনায় অভিনেত্রী রাখি বারবার আদালতে হাজিরা দিতে ব্যর্থ হয়েছেন। এ কারণে এবার তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করল জেলা আদালত। তবে এখনো এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি তিনি।

উল্লেখ্য, বলিউড ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার পাকাপোক্ত না হলেও বিতর্কে পাল তুলে প্রায়ই চর্চা আর শিরোনামে থাকেন রাখি। আর সমালোচনা যেন তার নিত্যদিনের সঙ্গী। কিন্তু এবার অতীতে বেফাঁস মন্তব্যের কারণে বড় ধরনের আইনি জটিলতায় পড়তে হয়েছে তাকে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আগারগাঁওয়ে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়
আগারগাঁওয়ে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়
১৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫১:৩৩

একুশে বইমেলার তারিখ ঘোষণা: শুরু ৭ জানুয়ারি
একুশে বইমেলার তারিখ ঘোষণা: শুরু ৭ জানুয়ারি
১৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪০:৩৯






বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা
বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা
১৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:০৬:৪০