• ঢাকা
  • |
  • শুক্রবার ১৭ই আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৬:৪৬:০১ (02-Oct-2026)
  • - ৩৩° সে:

অভিনেতা দিনো মোরিয়াকে গ্রেফতার

২ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:১৭:৫৪

অভিনেতা দিনো মোরিয়াকে গ্রেফতার
ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা দিনো মোরিয়াকে মুম্বাইয়ের নিজ বাসভবন থেকে গ্রেফতার করেছে পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা (ইওডব্লিউ)। মিঠি নদী সংস্কার ও পলি অপসারণ প্রকল্পে কথিত আর্থিক অনিয়মের তদন্তের অংশ হিসেবে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, ২০০৫ সাল থেকে চলমান মিঠি নদী পরিষ্কার প্রকল্পে প্রায় ১ হাজার ৩০০ কোটি রুপির বেশি আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। এর মধ্যে ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত প্রায় ৬৫ কোটি রুপির সন্দেহজনক লেনদেনের বিষয়টি বিশেষভাবে খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

এ ঘটনায় ইওডব্লিউর পাশাপাশি তদন্ত করছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

এর আগে মিঠি নদী প্রকল্পের আর্থিক লেনদেনের বিষয়ে দিনো মোরিয়াকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

গত বছরের জুনে তার মুম্বাইয়ের বাসায় প্রায় ১৪ ঘণ্টা তল্লাশি চালায় ইডি। একই সময়ে মুম্বাই ও কোচির আরও ১৪টি স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন নথিপত্র জব্দ করা হয়েছিল বলে জানা গেছে।

তদন্তে দিনো মোরিয়ার ভাই সান্তিনো মোরিয়ার সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানেও অর্থ স্থানান্তরের তথ্য উঠে এসেছে।

ইউবিও রাইডেজ নামের ওই প্রতিষ্ঠানে ১৮ লাখ রুপি পাঠানোর বিষয়টি তদন্তকারীদের নজরে এসেছে।

পুলিশের দাবি, মামলার অন্যতম অভিযুক্ত কেতন কদমের মাধ্যমে এই অর্থ স্থানান্তর করা হয়েছিল। কদমের সঙ্গে দিনো ও তার ভাইয়ের একাধিকবার ফোনে যোগাযোগের তথ্যও খতিয়ে দেখা হচ্ছে।

মুম্বাই পৌর করপোরেশন মিঠি নদী পরিষ্কারের জন্য বিপুলসংখ্যক সিল্ট পুশার ও ড্রেজিং মেশিন কেনে কোচিভিত্তিক প্রতিষ্ঠান ম্যাটপ্রপ টেকনিক্যাল সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের কাছ থেকে। এসব যন্ত্রপাতি কেনার প্রক্রিয়ায় আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির কর্মকর্তা এবং পৌর করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের যোগসাজশে অর্থ আত্মসাতের অভিযোগে কেতন কদম ও জয় যোশীর নাম এসেছে তদন্তে।

অভিযোগ অনুযায়ী, জাল নথি ব্যবহার করে পৌর করপোরেশনের সঙ্গে প্রতারণা করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে ঠিকাদার, মধ্যস্থতাকারী, বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালক এবং পৌর করপোরেশনের বর্তমান ও সাবেক কর্মকর্তারা রয়েছেন।

তদন্তকারীদের দাবি, প্রকল্পে অনিয়মের কারণে বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশনের (বিএমসি) প্রায় ৬৫ কোটি ৫৪ লাখ রুপি আর্থিক ক্ষতি হয়েছে। দিনো মোরিয়ার বিরুদ্ধে আনা অভিযোগ এবং মামলায় তার সুনির্দিষ্ট ভূমিকা তদন্তের মাধ্যমে আরও স্পষ্ট হবে।

অভিনেতা দিনো মোরিয়াকে শিবসেনার উদ্ধব ঠাকরে গোষ্ঠীর নেতা আদিত্য ঠাকরের ঘনিষ্ঠ বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মিঠি নদী প্রকল্পের অনিয়মের পাশাপাশি দিশা সালিয়ান মামলার প্রসঙ্গেও বিভিন্ন সময়ে তার নাম আলোচনায় এসেছে।

সূত্র: নিউজ ১৮ বাংলা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ঘিওরে ফেসবুকে ধর্মীয় কটূক্তি, যুবক কারাগারে
ঘিওরে ফেসবুকে ধর্মীয় কটূক্তি, যুবক কারাগারে
২ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:১৯:১১

রংপুরে প্রতারণা মামলায় যুবক গ্রেফতার
রংপুরে প্রতারণা মামলায় যুবক গ্রেফতার
২ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:০০:২৩






সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
২ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:২৪:৩০

অভিনেতা দিনো মোরিয়াকে গ্রেফতার
অভিনেতা দিনো মোরিয়াকে গ্রেফতার
২ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:১৭:৫৪