• ঢাকা
  • |
  • সোমবার ২রা ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:৩৯:১৬ (17-Aug-2026)
  • - ৩৩° সে:

এক মাস পর নিজের আইডি থেকেই এলো অভিনেত্রীর মৃত্যুর খবর

১৭ আগস্ট ২০২৬ সকাল ১০:৩৫:৩৫

এক মাস পর নিজের আইডি থেকেই এলো অভিনেত্রীর মৃত্যুর খবর

বিনোদন ডেস্ক: মৃত্যুর প্রায় এক মাস পর ভারতীয় অভিনেত্রী অনন্যা রাজের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। গত ১৫ জুলাই ২৭ বছর বয়সে মারা যান তিনি। ১৬ আগস্ট রোববার অভিনেত্রীর সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট থেকে তার পরিবার মৃত্যুর খবরটি নিশ্চিত করে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নানা জটিলতার সঙ্গে লড়াই করছিলেন অনন্যা। ১৫ জুলাই তার মৃত্যুর পর প্রায় এক মাস বিষয়টি প্রকাশ্যে আনেনি পরিবার।

পরিবারের বিবৃতিতে বলা হয়, অনন্যা এক বছরেরও বেশি সময় ধরে নানা শারীরিক ও মানসিক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন। শেষ পর্যন্ত তিনি লড়াই চালিয়ে গেছেন। তার অকালপ্রয়াণে পরিবার গভীরভাবে শোকাহত। একই সঙ্গে কঠিন এই সময়ে সবার কাছে ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানিয়েছে পরিবার।

অনন্যা রাজ হিন্দি চলচ্চিত্রের পাশাপাশি আঞ্চলিক চলচ্চিত্রেও অভিনয় করেছেন। ‘সেভেন আওয়ার্স টু গো’, ‘দ্য ফাইনাল এক্সিট’ ও ‘ঘোস্ট’সহ কয়েকটি সিনেমায় অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান তিনি।

তার মৃত্যুর খবর প্রকাশের পর ভারতীয় বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনও তার মৃত্যুতে শোক জানিয়েছে।

মাত্র ২৭ বছর বয়সে সম্ভাবনাময় এই অভিনেত্রীর মৃত্যুতে তার সহকর্মী ও অনুরাগীরা শোক প্রকাশ করছেন।

সূত্র: টাইমস অফ ইন্ডিয়া

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


দাউদকান্দিতে পুড়ে ছাই স্লিপার কোচ
দাউদকান্দিতে পুড়ে ছাই স্লিপার কোচ
১৭ আগস্ট ২০২৬ দুপুর ১২:০৯:০৮