• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ সকাল ০৯:৪৭:২১ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

এবার কলকাতা উপ-হাইক‌মিশ‌নে ভিসা সেবা বন্ধ করলো বাংলাদেশ

৮ জানুয়ারী ২০২৬ সকাল ০৮:৩৭:০৪

এবার কলকাতা উপ-হাইক‌মিশ‌নে ভিসা সেবা বন্ধ করলো বাংলাদেশ

অনলাইন ডেস্ক: দিল্লি-আগরতলার পর এবার কলকাতার বাংলাদেশ উপ-হাইক‌মিশ‌নে কনস্যুলার সেবা ও ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বাংলাদেশ।

৭ জানুয়ারি বুধবার থেকে কলকাতা উপ-হাইক‌মিশনে ভিসা সেবা বন্ধ ক‌রা হয়।

Ad
Ad

রাতে কলকাতার এক‌টি নির্ভর‌যোগ‌্য সূত্র জানায়, আজ থে‌কে উপ-হাইক‌মিশ‌নে কনস্যুলার সেবা ও ভিসা বন্ধ করা হয়েছে। শুধুমাত্র ব‌্যবসা‌য়িক ও ওয়ার্ক ভিসা ছাড়া ভারতীয়দের জন‌্য পর্যটক ও অন‌্যান‌্য ভিসা সেবা বন্ধ করা হ‌য়ে‌ছে। বাংলাদেশে ভারতীয়দের নিরাপত্তার বিষয়‌টিকে গুরুত্ব দি‌য়ে এই সিদ্ধান্ত নি‌য়ে‌ছে অন্তর্বর্তী সরকার।

Ad

কলকাতা উপ-হাইক‌মিশ‌নের একজন কর্মকর্তা বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তি‌নি জানান, ব‌্যবসা‌য়িক ও ওয়ার্ক ভিসা ছাড়া সব ধর‌নের ভিসা সেবা বন্ধ করা হ‌য়ে‌ছে।

গত ২২ ডি‌সেম্বর দিল্লির বাংলাদেশ হাইকমিশনের পাশাপাশি ত্রিপুরার আগরতলায় সহকারী হাইকমিশন এবং শিলিগুড়ির ভিসা সেন্টার থেকেও ভিসা প্রদান ও কনস্যুলার সেবা সাময়িকভাবে স্থগিত করে বাংলাদেশ। এরপর থে‌কে এখন অব‌দি ভিসা প্রদান ও কনস্যুলার সেবা বন্ধ র‌য়ে‌ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










মালয়েশিয়ায় শনিবার পবিত্র ঈদুল ফিতর
মালয়েশিয়ায় শনিবার পবিত্র ঈদুল ফিতর
১৯ মার্চ ২০২৬ রাত ০৮:০৮:৩০


Follow Us