• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:৩৩:০৬ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

শেখ হাসিনাকে ভারত ছাড়া কোনো দেশ গ্রহণ করেনি: আলতাফ হোসেন চৌধুরী

১৫ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১১:৩০:২৭

শেখ হাসিনাকে ভারত ছাড়া কোনো দেশ গ্রহণ করেনি: আলতাফ হোসেন চৌধুরী

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল অব. আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, শেখ হাসিনা যখন পালিয়ে যায় কোনো দেশ তাকে গ্রহণ করেননি, ভারত করেছে।

১৪ সেপ্টেম্বর রোববার বেলা ১১টায় মির্জাগঞ্জ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভা এবং বিএনপির সদস্য ফরম বিতরণ ও নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ভারতের স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার বক্তব্যে পরিষ্কার বলেছেন, ৭১-এর যুদ্ধ ছিল ভারত-পাকিস্তানের যুদ্ধ। তিনি কিন্তু একবারও বলেননি এটা আমাদের মুক্তিযুদ্ধ এবং বলবেই বা কেন, তারা চেয়েছিলেন পাকিস্তান ভাঙতে এবং ভাঙছেন, আমাদের স্বাধীনতার জন্য তারা এটা করেননি।

আলতাফ হোসেন চৌধুরী বলেন, শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে, তাকে অফিস করে দিয়েছে, সেখানে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতারা আছে। সেখানে র-এর লোক আছে। তাদের কাজ হলো সারাদিন তারা আলাপ-আলোচনা করে কীভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করা যায়। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৯/১১ হামলার ২৫ বছর আজ
৯/১১ হামলার ২৫ বছর আজ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৮:৫২


এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২১:৪৮


রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৩:৪০

দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৬:৪৭


বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৩:৩০

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০০:২২