• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই কার্তিক ১৪৩৩ সকাল ১০:২১:৩৬ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় জিয়া পরিবারের ভূমিকা অগ্রগণ্য: দুলু

২১ জুন ২০২৫ সন্ধ্যা ০৬:৪৮:০৯

দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় জিয়া পরিবারের ভূমিকা অগ্রগণ্য: দুলু

স্টাফ রিপোর্টার, নাটোর: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জিয়া পরিবার সবসময় জনগণের পাশে থেকেছে। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সকল গণ-আন্দোলনে এ পরিবারের অবদান অনস্বীকার্য।’

২১ জুন শনিবার দুপুর ১২টার দিকে নাটোর জেলা পরিষদ মাল্টিপারপাস অডিটোরিয়ামে জেলা মাধ্যমিক শিক্ষক সমিতি আয়োজিত শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

দুলু বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই সর্বপ্রথম বেসরকারি শিক্ষকদের জন্য ৪০ শতাংশ বেতন প্রদান চালু করেন। পরে তা ৫০ শতাংশে উন্নীত হয়। এরপর ১৯৯১ সালে প্রধানমন্ত্রী খালেদা জিয়া তা ৮০ শতাংশে উন্নীত করেন এবং ২০০৬ সালে শতভাগ সরকারি সহায়তা নিশ্চিত করেন। একইসঙ্গে নারী শিক্ষার প্রসারে মেয়েদের জন্য উপবৃত্তি চালু করেন বেগম জিয়া।’

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

তিনি আরও বলেন, ‘১৯৭১ সালের ২৫ মার্চ শেখ মুজিব পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করলে মেজর জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করেন। স্বাধীনতা যুদ্ধ, সিপাহি-জনতার বিপ্লব, ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন—প্রতিটি জাতীয় সংকটে জিয়া পরিবার অগ্রণী ভূমিকা পালন করেছে।’

সম্প্রতি রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে দুলু বলেন, ‘২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের পর যখন জনগণের মাঝে সুষ্ঠু নির্বাচনের আশা তৈরি হয়, তখন একটি মহলের ষড়যন্ত্রে সেই আশায় ভাটা পড়ে। ঠিক সেই সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে রাজনৈতিক অনিশ্চয়তা থেকে জাতিকে মুক্ত করেন, যা জনগণের মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করে।’

শিক্ষাখাতে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে দুলু আরো বলেন, “তারেক রহমান ঘোষিত ৩১ দফার মধ্যে শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। বিএনপি যদি আগামীতে রাষ্ট্রক্ষমতায় আসে, তাহলে শিক্ষকদের বেতন-ভাতাসহ সার্বিক সুবিধা নিশ্চিত করা হবে। প্রয়োজনে শিক্ষাখাতকে সরকারি করণের বিষয়টিও বিবেচনায় আনা হবে।”

আরও পড়ুন

ডেঙ্গু প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান রিজভীর


নাটোর জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও নাটোর সুগার মিলস্ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সাবেক মেয়র কাজী শাহ আলম, বিএনপি নেতা এমদাদুল হক আল মামুন, জিয়া পরিষদের সভাপতি আহমুদুল হক চৌধুরী স্বপন, শিক্ষক নেতৃবৃন্দ জান্নাতুল ফেরদৌস, রেজাউল করিম, আব্দুল মতিন, ইউসুফ আলী, শামসুন নাহার রেখা ও আব্দুল হাকিম।

অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন। বক্তারা শিক্ষকদের ন্যায্য দাবির প্রতি সংহতি জানান এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি
২৭ অক্টোবর ২০২৬ সকাল ১০:০৩:৫৯

আজকের স্বর্ণের দাম: ২৭ অক্টোবর ২০২৬
আজকের স্বর্ণের দাম: ২৭ অক্টোবর ২০২৬
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৯:৩৫:৩৫





আজকের খেলা: ২৭ অক্টোবর ২০২৬
আজকের খেলা: ২৭ অক্টোবর ২০২৬
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৮:১৮:৩২

ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৮:০৫:৩১