• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১২:৩০:৫৫ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

ঘাটাইলে চাষ হচ্ছে রঙিন ফুলকপি, সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের

১৩ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ১১:১৮:৩৪

ঘাটাইলে চাষ হচ্ছে রঙিন ফুলকপি, সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি: বাহারি রঙয়ের ফুলকপি চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কৃষক মো. আশরাফুল ইসলাম। ২য় বারের মতো রঙিন ফুলকপি চাষ করে সফলও হয়েছেন তিনি। এলাকায় সাড়াও পড়েছে ব্যাপক। প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছেন তার আবাদ করা ফুলকপি দেখতে। খেতে সুস্বাদু ও পুষ্টি গুণসম্পন্ন হওয়ায় এর চাহিদাও রয়েছে অনেক। অন্য ফুলকপির চেয়ে এর দাম বেশি হওয়ায় চাষিরাও আগ্রহ দেখাচ্ছেন এ ফুলকপি চাষে। এদিকে, সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন কৃষি বিভাগ।

কৃষক আশরাফুল ইসলাম জানান, কৃষি বিভাগের ‘বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে ফসলের নিবিড়তা বৃদ্ধিকর প্রকল্পের’ আওতায় এবার তিনি ১ একক জমিতে আবাদ করেছেন রঙিন ফুলকপি। চারা রোপণের ৭৫ থেকে ৮০ দিনের মধ্যে জমিতে পূর্ণাঙ্গভাবে ফসল কর্তনের উপযোগী হয়। ২য় বারের মতো রঙিন ফুলকপি চাষ করে সফল হয়েছেন তিনি।

এদিকে, রঙিন ফুলকপির সৌন্দর্য উপভোগ করতে সকাল থেকে বিকেল পর্যন্ত লোকজন ছুটে আসছেন তার আবাদ করা ফুলকপি দেখতে। অনেকেই আবার ছবি তুলছেন ফুলকপির সাথে। বাজারে প্রতিটি কপি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। রঙিন এ ফুলকপিতে যথেষ্ট পরিমাণ অ্যান্থোসায়ানিন আছে, যা শরীরে অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে। এছাড়া খেতে সুস্বাদু ও পুষ্টি গুণসম্পন্ন হওয়ায় এর চাহিদাও রয়েছে অনেক। সাধারণ ফুলকপির চেয়ে এর দাম বেশি হওয়ায় অন্যান্য চাষিরাও আগ্রহ দেখাচ্ছেন এ ফুলকপি চাষে।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

পাইকাররা জমি থেকেই রঙিন ফুলকপি কিনে নিয়ে যাচ্ছেন। তারা জানান, অন্যজাতের ফুলকপির চেয়ে রঙিন ফুলকপির চাহিদা রয়েছে প্রচুর।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬