• ঢাকা
  • |
  • সোমবার ২৯শে পৌষ ১৪৩২ রাত ১১:৫৪:৫৩ (12-Jan-2026)
  • - ৩৩° সে:

কক্সবাজারের ঈদগাঁওয়ে পানিবন্দি সহস্রাধিক মানুষ

৮ আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৭:২৩:২৩

কক্সবাজারের ঈদগাঁওয়ে পানিবন্দি সহস্রাধিক মানুষ

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় পোকখালী ইউনিয়ন ঈদগাঁও খালের বাঁধ ভেঙে ৩ টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে প্রায় ১০০০ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এ ছাড়া জোয়ারের পানিতে আরও সহস্রাধিক পরিবার পানিবন্দি অবস্থায় আছে।

Ad

রোববার রাতে জোয়ারে পানির চাপে মধ্যম পোকখালী রাবার ড্যাম এলাকায় বেড়িবাঁধ ভেঙে যায়। মুহূর্তেই প্লাবিত হয় পূর্ব পোকখালী ছৈয়দপাড়া, আবুল ফজল পাড়া, কমলা পাড়া গ্রামের বেশিরভাগ এলাকা। কয়েকটি ঘের ও বেশ কিছু পুকুর তলিয়ে ভেসে গেছে মাছ। ৩০০ এর অধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। অনেকের রান্না ঘরে পানি উঠেছে। খাবারের ব্যবস্থা করতে না পেরে ভোগান্তিতে পড়তে হয়েছে তাদের। এ অবস্থায় দ্রুত বাঁধ সংস্কারের দাবি জানিয়েছে স্থানীয়রা।

Ad
Ad

ইউপি চেয়ারম্যান রফিক আহমদ বলেন টানা বৃষ্টির কারনে এবং উজানের পানির ঢলে বেড়ীবাঁধ ভেঙ্গে লোকালয়ে চলে আসে। এতে প্রায় ১০০০ পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছে।

ঈদগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. জাকারিয়া বলেন বন্যাপ্লাবিত এলাকা পরিদর্শন করেছি। বৃষ্টি কমলে বেড়িবাঁধ মেরামতের কাজ শুরু করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




কাউনিয়ায় সাংবাদিক জহিরের পিতা আর নেই
কাউনিয়ায় সাংবাদিক জহিরের পিতা আর নেই
১২ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:৪২:১৬

সৌদিতে সড়কে প্রাণ গেল বাংলাদেশি যুবকের
সৌদিতে সড়কে প্রাণ গেল বাংলাদেশি যুবকের
১২ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৫০


‘দি মেসেজ’র মহিলা মাহফিল সম্পন্ন
‘দি মেসেজ’র মহিলা মাহফিল সম্পন্ন
১২ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:০৮:০৯

হাসপাতালে ধর্ষণের অভিযোগে দুই আনসার সদস্য আটক
হাসপাতালে ধর্ষণের অভিযোগে দুই আনসার সদস্য আটক
১২ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:৫৩




Follow Us