• ঢাকা
  • |
  • সোমবার ২৯শে পৌষ ১৪৩২ রাত ১১:৪১:৪৭ (12-Jan-2026)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২: আহত ১৪

১৩ জুলাই ২০২৩ বিকাল ০৫:০৫:২৯

মানিকগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২: আহত ১৪

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ ও সিংগাইরে পৃথক সড়ক দুর্ঘটনায় চালকসহ ২ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৪ জন। ১৩ জুলাই বৃহস্পতিবার ঢাকা-আরিচা মহাসড়ক ও সিংগাইরের শায়েস্তা ইউনিয়নে দুর্ঘটনা ঘটে।

Ad

পুলিশ জানায়, বেলা ১১ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের মুলজান এলাকায় পাটুরিয়াগামী একটি পণ্যবাহী ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা নীলাচল পরিবহনের যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই নিজাম উদ্দিন নামে ১  ট্রাক চালক নিহত হন। গুরুতর আহত অবস্থায় লিপি বেগম নামে একজনকে ঢাকা পাঠানো হয়েছে। এ ঘটনায় বাসের অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। আহতদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

Ad
Ad

অপরদিকে, সকাল ৮ টার দিকে সিংগাইরের শায়েস্তা ইউনিয়নের তালতলা এলাকায় মালবাহী পিকাপ খাদে পড়ে হৃদয় (১৮) নামে ১ শ্রমিকের মৃত্যু হয়। নিহত হৃদয় লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ গোপালরায় গ্রামের আব্দুল করিমের ছেলে। এ সময় পিকআপে থাকা আরও ৪ জন শ্রমিক গুরুতর আহত হয়।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পৃথক দুর্ঘটনায় মানিকগঞ্জ সদর থানা ও সিংগাইর থানায় আলাদা মামলা দায়ের করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




কাউনিয়ায় সাংবাদিক জহিরের পিতা আর নেই
কাউনিয়ায় সাংবাদিক জহিরের পিতা আর নেই
১২ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:৪২:১৬

সৌদিতে সড়কে প্রাণ গেল বাংলাদেশি যুবকের
সৌদিতে সড়কে প্রাণ গেল বাংলাদেশি যুবকের
১২ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৫০


‘দি মেসেজ’র মহিলা মাহফিল সম্পন্ন
‘দি মেসেজ’র মহিলা মাহফিল সম্পন্ন
১২ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:০৮:০৯

হাসপাতালে ধর্ষণের অভিযোগে দুই আনসার সদস্য আটক
হাসপাতালে ধর্ষণের অভিযোগে দুই আনসার সদস্য আটক
১২ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:৫৩




Follow Us