• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে পৌষ ১৪৩২ বিকাল ০৫:৫২:৫৬ (13-Jan-2026)
  • - ৩৩° সে:

ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে বরিশালে মশাল মিছিল

১৫ জুন ২০২৫ সকাল ০৯:২৯:২০

ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে বরিশালে মশাল মিছিল

বরিশাল প্রতিনিধি: বাংলাদেশ গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের ওপর পটুয়াখালীর গলাচিপা উপজেলায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে বরিশালে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

Ad

১৪ জুন শনিবার রাত ৮টায় বরিশাল শহীদ মিনার থেকে শুরু হওয়া এই মশাল মিছিলে অংশগ্রহণ করেন গণ অধিকার পরিষদ বরিশাল জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ। মিছিলে নেতৃত্ব দেন গণ অধিকার পরিষদ বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রাসেল।

Ad
Ad

মিছিলে আরও অংশ নেন জয়েন্ট সেক্রেটারি, কেন্দ্রীয় কমিটি আনিসুর রহমান মুন্না, বরিশাল জেলা সভাপতি শামীম রেজা, বরিশাল জেলা সাধারণ সম্পাদক এইচ এম হাসান, বরিশাল মহানগর সহ-সভাপতি শফিকুর রহমান সাগর, যুব অধিকার পরিষদ, বরিশাল মহানগর সভাপতি মাহফুজুর রহমান, বাবুগঞ্জ উপজেলা আহ্বায়ক রানা আহমেদ প্রমুখ।

মিছিলটি শহীদ মিনার থেকে শুরু হয়ে কাকলির মোড়, বিবির পুকুরপাড়, সদর রোড প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার টাউন হলের সামনে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয়। নেতৃবৃন্দ এ সময় ভিপি নুরের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, গণতান্ত্রিক আন্দোলনে সন্ত্রাস ও হামলা কোনোভাবেই বরদাশত করা হবে না।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সুন্দরবনে ১০০ কেজি হরিণের মাংসসহ ফাঁদ জব্দ
সুন্দরবনে ১০০ কেজি হরিণের মাংসসহ ফাঁদ জব্দ
১৩ জানুয়ারী ২০২৬ বিকাল ০৩:৪৪:০৯


বামনায় আমন ধান কাটায় ব্যস্ত কৃষক
বামনায় আমন ধান কাটায় ব্যস্ত কৃষক
১৩ জানুয়ারী ২০২৬ বিকাল ০৩:২৬:২৯




Follow Us