• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে পৌষ ১৪৩২ বিকাল ০৫:৩৭:২৪ (13-Jan-2026)
  • - ৩৩° সে:

রংপুরে মুড়ি খাওয়া নিয়ে দ্বন্দ্বে নববধুর আত্মহত্যা!

১৬ এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৬:৫৯:১৩

রংপুরে মুড়ি খাওয়া নিয়ে দ্বন্দ্বে নববধুর আত্মহত্যা!

রংপুর ব্যুরো: রংপুরে স্বামীর সাথে মুড়ি খাওয়া নিয়ে দ্বন্দ্বে নববধূ বৃষ্টি আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

Ad

১৬ এপ্রিল মঙ্গলবার রংপুর নগরীর চামড়া পট্টি হাজী পাড়া শাপলা এলাকায় ওই ঘটনা ঘটে। এ ঘটনায় স্বামী সাগরকে আটক করেছে মেট্রোপলিটন থানা পুলিশ।

Ad
Ad

এলাকার লোকজন জানান, ৯ মাস আগে বৃষ্টি ও সাগর দু’জনে প্রেম করে বিয়ে করেন। কিন্তু উভয়ের পরিবার তাদের প্রেমের বিয়ে মেনে না নেয়ায় দাম্পত্যি জীবনে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়াঝাটি লেগেই থাকতো। সোমবার ১৫ এপ্রিল রাতে রংপুর নগরীর চামড়াপট্টি হাজিপাড়া শাপলা এলাকার বাসায় মুড়ি খাওয়াকে কেন্দ্র করে বৃষ্টি ও স্বামী সাগরের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। রাতেই বৃষ্টি ঘরের ছাদের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার সকালে নিহতের স্বামী ঘুম থেকে উঠে বৃষ্টির ঝুলন্ত মরদেহ দেখতে পায় এবং প্রতিবেশিদের জানান।

খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে এবং স্বামী সাগর (২৪)-কে আটক করে।

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উৎপল কুমার রায় জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়াধীন চলমান রয়েছে। নিহত বৃষ্টির মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সুন্দরবনে ১০০ কেজি হরিণের মাংসসহ ফাঁদ জব্দ
সুন্দরবনে ১০০ কেজি হরিণের মাংসসহ ফাঁদ জব্দ
১৩ জানুয়ারী ২০২৬ বিকাল ০৩:৪৪:০৯


বামনায় আমন ধান কাটায় ব্যস্ত কৃষক
বামনায় আমন ধান কাটায় ব্যস্ত কৃষক
১৩ জানুয়ারী ২০২৬ বিকাল ০৩:২৬:২৯




Follow Us