• ঢাকা
  • |
  • শনিবার ১১ই মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:১২:৫৯ (24-Jan-2026)
  • - ৩৩° সে:

পাবনায় চরমপন্থী দলের সাবেক সদস্যকে গুলি করে হত্যা

১৮ মার্চ ২০২৪ সকাল ০৮:১৪:২৪

পাবনায় চরমপন্থী দলের সাবেক সদস্যকে গুলি করে হত্যা

পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলায় আব্দুর রাজ্জাক শেখ (৩৮) নামে চরমপন্থী দলের সাবেক এক সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

Ad

১৭ মার্চ রোববার রাত ১১টার দিকে পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের মানিকনগর বাজার মোড়ে এ ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত রাজ্জাক ইউনিয়নের হরিনারায়ণপুর গ্রামের মৃত আজিজুল শেখের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা সর্বহারা পার্টির সদস্য ছিলেন। ২০১৯ সালে পাবনা জেলা স্টেডিয়ামে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে আত্মসমর্পণ করেছিলেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ইফতার করে তারাবিহ নামাজের পর চা খাওয়ার জন্য মানিকনগর বাজারে যায় রাজ্জাক। এরপর ওখানকার একটি চায়ের দোকানে বসেছিলেন তিনি। এ সময় দুটি মোটরসাইকেলযোগে মুখোশধারীরা এসে তাকে পরপর তিনটি গুলি করে পালিয়ে যায়। পরে গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা রাজ্জাককে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা আরও জানান, রাজ্জাক চরমপন্থী দলের সদস্য ছিলেন। ২০১৯ সালে তিনি সরকারের কাছে আত্মসমর্পণ করেন। এরপর থেকে স্বাভাবিক জীবনযাপন করছিলেন। হয়ত পূর্ব বিরোধের জেরে তাকে এমনভাবে নৃশংসভাবে হত্যা করা হলো।

বিষয়টি নিশ্চিত করে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম বলেন, নিহত আব্দুর রাজ্জাক নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা সর্বহারা পার্টির সদস্য ছিলেন। ২০১৯ সালে পাবনা জেলা স্টেডিয়ামে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের কাছে আত্মসমর্পণ করেছিলেন।

তিনি আরও জানান, ঘটনার পরপরই সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে সেটি এখনো জানা সম্ভব হয়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামালপুর-১ আসনে বিএনপির পথসভা অনুষ্ঠিত
জামালপুর-১ আসনে বিএনপির পথসভা অনুষ্ঠিত
২৪ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:১২:৩৩



নির্বাচনি ইশতেহারে যা বললেন তাসনিম জারা
নির্বাচনি ইশতেহারে যা বললেন তাসনিম জারা
২৪ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:৩৮:০৬

সোনারগাঁওয়ে প্রতিবন্ধীকে হত্যা, গ্রেফতার-৫
সোনারগাঁওয়ে প্রতিবন্ধীকে হত্যা, গ্রেফতার-৫
২৪ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:৩৫:৫৩





মতলবে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই
মতলবে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই
২৪ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:০০:২৪


Follow Us