• ঢাকা
  • |
  • শনিবার ১১ই মাঘ ১৪৩২ বিকাল ০৫:১৯:৩১ (24-Jan-2026)
  • - ৩৩° সে:

শ্যামনগরে ভারতীয় ঔষধসহ আটক ১

২২ ফেব্রুয়ারি ২০২৪ রাত ০৮:৩৮:৩২

শ্যামনগরে ভারতীয় ঔষধসহ আটক ১

বাগেরহাট প্রতিনিধি: সাতক্ষীরা জেলার শ্যামনগরে শুল্ক ফাঁকি দেওয়া ভারতীয় ঔষধসহ চোরাকারবারির মূলহোতা আরিফ হোসেন খানকে (৩৩) আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন।

Ad

২১ ফেব্রুয়ারি বুধবার কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন মো. মুনতাসির ইবনে মহসিন এ তথ্য নিশ্চিত করেছেন।

Ad
Ad

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত আনুমানিক ৩ টায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি স্টেশন কৈখালী কর্তৃক সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন পাঁচ গাঙ্গের মুখ কালিন্দী নদী সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও বলেন, অভিযানে সন্দেহজনক একটি কাঠের ডিঙ্গি নৌকা তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধসহ চোরাকারবারি চক্রের  মূলহোতা আরিফকে আটক করা হয়।

এ কর্মকর্তা বলেন, আটক ব্যক্তি সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন কৈখালীর বাসিন্দা। এ সময়ে চোরা কারবারির কাছ থেকে ১টি দেশীয় দা এবং একটি কাঠের ডিঙ্গি নৌকা জব্দ করা হয়। পরবর্তীতে আটক ব্যক্তি এবং জব্দ ভারতীয় অবৈধ ঔষধ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


মতলবে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই
মতলবে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই
২৪ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:০০:২৪





বামনায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
বামনায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
২৪ জানুয়ারী ২০২৬ বিকাল ০৪:১৭:২৪



টাঙ্গাইলে ৩শ’ শিক্ষককে সংবর্ধনা
টাঙ্গাইলে ৩শ’ শিক্ষককে সংবর্ধনা
২৪ জানুয়ারী ২০২৬ বিকাল ০৩:৩৮:২৬


Follow Us