• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে পৌষ ১৪৩২ সন্ধ্যা ০৬:৫৯:০৫ (13-Jan-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় আইজিপি কাপ ও চট্টগ্রাম রেঞ্জ কাবাডি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৬ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ০৮:০৮:৪৬

কুমিল্লায় আইজিপি কাপ ও চট্টগ্রাম রেঞ্জ কাবাডি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় আইজিপি কাপ ও চট্টগ্রাম রেঞ্জ গোল্ডকাপ কাবাডি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় কুমিল্লা জিমনেসিয়ামে কাবাডি প্রতিযোগিতায় আইজিপি কাপে চ্যাম্পিয়ন হয় বান্দরবান জেলা পুলিশ দল ও রানার্স আপ হয় কুমিল্লা জেলা পুলিশ দল। চট্টগ্রাম রেঞ্জ গোল্ডকাপ জেলা কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় কুমিল্লা সদর সার্কেল কাবাডি দল ও রানার্স আপ হয় দেবিদ্বার সার্কেল কাবাডি দল।  

Ad

১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি প্রবীর কুমার রায়।

Ad
Ad

কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন, অতিরিক্তি পুলিশ সুপার মংনে খোয়াই মারমা, অতিরিক্তি পুলিশ সুপার নাজমুল হাসান, মতিউল ইসলাম, কামরান হোসেন ও কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন।

অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সাংবাদিক দেলোয়ার হোসেন জাকির। অনুষ্ঠানে জেলা পুলিশ, সার্কেল ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

কাবাডি প্রতিযোগিতায় আইজিপি কাপে ৩৮/১৭ পয়েন্টে চ্যাম্পিয়ন হয় বান্দরবান জেলা পুলিশ দল ও রানার্স আপ হয় কুমিল্লা জেলা পুলিশ দল। ম্যান অব দ্যা টুর্ণামেন্ট হন দেবিদ্বার সার্কেল দলের শাহজালাল ও ম্যান অব দ্যা ম্যাচ হন সদর সার্কেলের তানভীর। চট্টগ্রাম রেঞ্জ গোল্ডকাপ জেলা কাবাডি প্রতিযোগিতায় ৩৯/২৫ পয়েন্টে চ্যাম্পিয়ন হয় কুমিল্লা সদর সার্কেল কাবাডি দল ও রানার্স আপ হয় দেবিদ্বার সার্কেল কাবাডি দল। তিন দিনব্যাপী কাবাডি প্রতিযোগিতায় খেলা পরিচালনা করেন কাবাডি রেফারি মো. জহিরুল হক, মোশকাত আহমেদ, নাজির আহমেদ, আয়াত আলী, রফিকুল হাসান, সালাম চৌধুরী, মো. শাহজাহান মো. ইমন ও সাজ্জাদ হোসেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ছাতকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
ছাতকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
১৩ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:২৮:৩৫


সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল
সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল
১৩ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:১৩:০১

শ্রীপুরে ‘গণভোট-২০২৬’ অবহিতকরণ সভা অনুষ্ঠিত
শ্রীপুরে ‘গণভোট-২০২৬’ অবহিতকরণ সভা অনুষ্ঠিত
১৩ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:০২:৫৭








Follow Us