• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে ফাল্গুন ১৪৩২ রাত ০৯:৩০:৪২ (13-Mar-2026)
  • - ৩৩° সে:

নীলফামারীতে জামায়াতের ৭ নেতাকর্মী গ্রেফতার

২০ ডিসেম্বর ২০২৩ সকাল ০৯:৩৫:৩৪

নীলফামারীতে জামায়াতের ৭ নেতাকর্মী গ্রেফতার

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে নাশকতা পরিকল্পনার অভিযোগে জামায়াতের ৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

১৮ ডিসেম্বর রাতে শহরের গাছবাড়ী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ১৯ ডিসেম্বর তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Ad
Ad

গ্রেফতাররা হলেন, জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের কানিয়ালখাতা গ্রামের জামায়াত কর্মী মো. দুলাল হোসেন (৫৪), নীলফামারী পৌর জামায়াতের সদস্য মো. আজিমুল হক (৩০), পৌর জামায়াতের রোকন আব্দুল লতিফ শাহ (৪০),

Ad

এছাড়া, খোকশাবাড়ি ইউনিয়ন জামায়াতের সদস্য আশরাফ আলী (৪৮), একই ইউনিয়নের সদস্য মো. নুরুজ্জামান (৫০), সদর উপজেলা জামায়াতের রোকন মো. আবু সুফিয়ান (৩৯), পৌর জামায়াতের সদস্য মো. মোনা (২৪)।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বলেন, নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির পরিকল্পনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদেরে গ্রেফতার করে।

মঙ্গলবার দুপুরে পূর্বের মামলায় সকল আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
১৩ মার্চ ২০২৬ রাত ০৯:২৩:২২


রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
১৩ মার্চ ২০২৬ রাত ০৮:২২:৩৬

ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৪৪


বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৯

চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৫


ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৫:১২:৪১



Follow Us