• ঢাকা
  • |
  • সোমবার ১৪ই আষাঢ় ১৪৩৩ রাত ০৩:১২:৩৩ (29-Jun-2026)
  • - ৩৩° সে:

আসন্ন সিটি নির্বাচনে কোনো চ্যালেঞ্জ দেখছে না পুলিশ: আইজিপি

২৮ এপ্রিল ২০২৩ বিকাল ০৫:৫৯:১৮

আসন্ন সিটি নির্বাচনে কোনো চ্যালেঞ্জ দেখছে না পুলিশ: আইজিপি

নিউজ ডেস্ক: পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, নির্বাচন আয়োজনে পুলিশের অভিজ্ঞতা রয়েছে। আসন্ন সিটি নির্বাচনে কোনো চ্যালেঞ্জ দেখছে না পুলিশ।

২৮ এপ্রিল শুক্রবার হজরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, নির্বাচনকে কেন্দ্র করে আলাদা কোন চ্যালেঞ্জ দেখছি না। তবে নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের যে কোন নির্দেশনা পালনে বাংলাদেশ পুলিশ প্রস্তুত।

নিজ শহরের স্মৃতিচারণ করে আইজিপি বলেন, সিলেটে সর্বদাই আন্তরিক পরিবেশ বজায় থাকে। এখানকার মানুষ খুব আন্তরিক। যে কোন কর্মকর্তা সিলেটে চাকরি করে যাওয়ার পরও সিলেট ভুলতে পারেন না।

এর আগে বৃহস্পতিবার রাত ১১টায় একটি ফ্লাইটে স্ত্রী তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরীকে নিয়ে দুইদিনের সংক্ষিপ্ত সফরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছান আইজিপি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
২৮ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:৫৯:৩৪







Follow Us