• ঢাকা
  • |
  • বুধবার ৬ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:২৭:২২ (21-Oct-2026)
  • - ৩৩° সে:

আরও ৭৫ বাংলাদেশিকে মুক্তি দিল আমিরাত

২৯ নভেম্বর ২০২৪ বিকাল ০৫:৫৪:০৮

আরও ৭৫ বাংলাদেশিকে মুক্তি দিল আমিরাত

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে গ্রেফতার হন হওয়া আরও ৭৫ বাংলাদেশিকে ক্ষমা করেছে দেশটির সরকার। এ নিয়ে মোট ১৮৮ জনকে সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দিয়েছে আরব আমিরাত।

২৯ নভেম্বর শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টার একান্ত সচিব মো. সারওয়ার আলম।

এর আগে ১১৩ জনকে মুক্তি দেয় আমিরাত সরকার। এ নিয়ে মোট ১৮৮ জন ছাত্র জনতার আন্দোলনের সমর্থনে বিক্ষোভ মিছিল করার অভিযোগে গ্রেফতার হওয়া প্রবাসী মুক্তি পেলেন।

আরও পড়ুন

১৩ বছরে দেশে সড়ক দুর্ঘটনায় ১ লাখ ২৫ হাজার নিহত

গত জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় অনেকে গ্রেফতার হন। তাদের মধ্য থেকে ৫৭ বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন দেশটির একটি আদালত। তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং বাকি একজনকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৩ বছরে দেশে সড়ক দুর্ঘটনায় ১ লাখ ২৫ হাজার নিহত
১৩ বছরে দেশে সড়ক দুর্ঘটনায় ১ লাখ ২৫ হাজার নিহত
২১ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:০৯:০৮


পারিবারিক ব্যবসা গবেষণায় বিশ্বে ৭৪তম ঢাবি
পারিবারিক ব্যবসা গবেষণায় বিশ্বে ৭৪তম ঢাবি
২১ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৪৬:০১




হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ১ শিশুর মৃত্যু
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ১ শিশুর মৃত্যু
২১ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০০:২৩