• ঢাকা
  • |
  • সোমবার ২৯শে চৈত্র ১৪৩২ রাত ১২:০২:১২ (13-Apr-2026)
  • - ৩৩° সে:

সদরঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড়

১৯ এপ্রিল ২০২৩ দুপুর ০১:০৪:০৫

সদরঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড়

নিউজ ডেস্ক: প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। বাস ও ট্রেনের পাশাপাশি লঞ্চ টার্মিনালেও ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে।

১৯ এপ্রিল বুধবার ভোরে সরেজমিনে সদরঘাটে দেখা যায়, সেহরি খাওয়ার পর থেকেই যাত্রীরা সদরঘাটে আসতে শুরু করেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের চাপ বাড়তে থাকে। চাঁদপুর, ভোলা, বরগুনা, হাতিয়া, পটুয়াখালীগামী পল্টুনে যাত্রীদের ভিড় থাকলেও বরিশাল রুটে যাত্রীর চাপ কিছুটা কম।

Ad
Ad

চাঁদপুরগামী যাত্রী তোফায়েল জানান, গরমের তীব্রতা থেকে বাঁচতে সেহরি খেয়েই ছেলেমেয়েদের নিয়ে টার্মিনালে চলে এসেছি। লঞ্চ অলরেডি ভরে গেছে। কিছুক্ষণ পরেই ছেড়ে দেবে।

Ad

বরিশালগামী যাত্রী মিসকাত বলেন, প্রতিবার বাসে করেই বাড়ি যাই। এবার বন্ধুরা মিলে লঞ্চে যাচ্ছি। সময় বেশি লাগলেও লঞ্চে যাওয়ার আনন্দ আছে।

লঞ্চ মালিক সমিতির মহাসচিব শহিদুল হক ভূঁইয়া বলেন, আজ থেকে ঈদের ছুটি শুরু হয়েছে। সকাল থেকে সব রুটের যাত্রী আসছে। দুপুরের পর থেকে যাত্রী আরও বাড়বে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




শেরপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার
শেরপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার
১২ এপ্রিল ২০২৬ রাত ০৮:৫৮:৫২

রাজধানীতে ৫০ লক্ষ টাকার জাল নোটসহ আটক ৩
রাজধানীতে ৫০ লক্ষ টাকার জাল নোটসহ আটক ৩
১২ এপ্রিল ২০২৬ রাত ০৮:৩৬:৫০




কারামুক্ত হলেন ড. শিরীন শারমিন চৌধুরী
কারামুক্ত হলেন ড. শিরীন শারমিন চৌধুরী
১২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:৫৯



Follow Us