• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৮শে আশ্বিন ১৪৩৩ সকাল ০৯:১০:৩৬ (13-Oct-2026)
  • - ৩৩° সে:

ঈদের ছুটি একদিন বাড়ল

১০ এপ্রিল ২০২৩ বিকাল ০৪:৪৯:৩৪

ঈদের ছুটি একদিন বাড়ল

নিউজ ডেস্ক: আসন্ন ঈদুল ফিতরের ছুটি একদিন বাড়ানো হয়েছে। আগামী ২০ এপ্রিলও সরকারি ছুটি থাকবে।

১০ এপ্রিল সোমবার জাতীয় সংসদ ভবনে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।  বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

আগামী ১৯ এপ্রিল শবেকদরের ছুটি। আর নতুন সিদ্ধান্ত অনুযায়ী ঈদে ২০ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত টানা ছুটি থাকবে। এর ফলে সরকারি চাকরিজীবীরা টানা পাঁচদিনের ছুটি ভোগ করতে পারবেন।

উল্লেখ্য, এবার ঈদে সরকারি ছুটির দুদিনই চলে যাচ্ছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারের মধ্যে। গত ২৪ মার্চ রমজান শুরু হয়। সেই হিসেবে এবার রমজান মাস ২৯ দিন ধরে ২২ এপ্রিল ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করে ছুটির তালিকা তৈরি করেছে সরকার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




টিভিতে আজকের খেলা (১৩ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (১৩ অক্টোবর)
১৩ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৪৭:১২





পুরান ঢাকার আগুন, নিয়ন্ত্রণে  ১০ ইউনিট
পুরান ঢাকার আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
১২ অক্টোবর ২০২৬ রাত ০৯:৩১:২৬