• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে পৌষ ১৪৩২ সন্ধ্যা ০৬:২৮:৪০ (13-Jan-2026)
  • - ৩৩° সে:

সংখ্যালঘুদের ওপর হামলাকারীরা দুর্বৃত্ত: ধর্ম উপদেষ্টা

১৩ আগস্ট ২০২৪ সকাল ০৯:৫২:০৯

সংখ্যালঘুদের ওপর হামলাকারীরা দুর্বৃত্ত: ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা থাকলেও এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। যারা সংখ্যালঘুদের ওপর হামলা করেছে তারা দুর্বৃত্ত। সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। ধর্মীয় সংখ্যালঘুদের ঘর-বাড়ি উপাসনালয়ে হামলা দুঃখজনক।

Ad

১২ আগস্ট সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এই দেশ মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক দেশ। সেটা রক্ষা করতে হবে। ধর্ম উপদেষ্টা বলেন, সংখ্যালঘুদের রক্ষায় আজ একটি হট লাইন নম্বর খোলা হবে। যদি কোথাও কোন হামলা হয় দ্রুত আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।

Ad
Ad

ধর্ম উপদেষ্টা আরও বলেন, পুলিশ না থাকায় এমন হামলা হয়েছে। এখন পুলিশ কাজে যোগদান করেছে, আশা করি এমন কিছু আর ঘটবে না। জেলা প্রশাসকদের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের তালিকা হবে তাদের সহযোগিতা করা হবে। আগামীকাল সংখ্যালঘুদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হবে।

সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে চাই এমন মন্তব্য করে ধর্ম উপদেষ্টা বলেন, হজ ব্যবস্থাপনা সহজতর করতে চাই, যাতে কেউ প্রতারিত না হয়। কিছু এজেন্সি আছে যারা মানসম্মত সেবা দেয় না। ইতোপূর্বে বিভিন্নভাবে মানুষ প্রতারিত হয়েছে, বর্তমানে তা আমরা শক্ত হাতে প্রতিহত করব।

৫০টির মত এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়ছে উল্লেখ করে তিনি বলেন, যারা বিভিন্ন ধরনের অনিয়মের সঙ্গে জড়িত রয়েছে, তাদের শীগ্রই বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ৩ ক্যাটাগরিতে হাজীদের সৌদি আরবে নিয়ে যাওয়া হয়। অন্য আর কোনো ক্যাটাগরিতে নেয়া যায় কিনা তা বিবেচনা করা হবে বলেও জানান উপদেষ্টা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ছাতকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
ছাতকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
১৩ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:২৮:৩৫

সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল
সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল
১৩ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:১৩:০১

শ্রীপুরে ‘গণভোট-২০২৬’ অবহিতকরণ সভা অনুষ্ঠিত
শ্রীপুরে ‘গণভোট-২০২৬’ অবহিতকরণ সভা অনুষ্ঠিত
১৩ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:০২:৫৭









Follow Us