• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:১৫:২৭ (13-Nov-2026)
  • - ৩৩° সে:

কানাডায় তুষারপাতের মধ্যে অবতরণের সময় বিমান উল্টে আহত ১৮

১৮ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ০৯:০২:৪৩

কানাডায় তুষারপাতের মধ্যে অবতরণের সময় বিমান উল্টে আহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক: কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে ৮০ জন যাত্রী নিয়ে অবতরণের সময় একটি বিমান উল্টে গেছে। এতে ১৮ জন যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। খবর রয়টার্স  

কর্তৃপক্ষ জানিয়েছে, আহত যাত্রীদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর। তাদের মধ্যে একটি শিশুও রয়েছে। বিমানটি মিনিয়াপোলিস থেকে আসছিল। এ ঘটনায় সব যাত্রী ও ক্রুকে উদ্ধার করা হয়েছে। জরুরি উদ্ধারকর্মী দল কাজ করছে। কানাডার বৃহত্তম বিমানবন্দর পিয়ারসন।

টরন্টো পিয়ারসন বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, এখনও দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে শীতকালীন আবহাওয়ার কারণে অনেক ফ্লাইট দেরিতে চলাচল করছিল।

আরও পড়ুন

বাঘকে চুমু খাওয়ার চেষ্টা, তরুণের মৃত্যু

কানাডার পরিবহনমন্ত্রী অনিতা আনন্দ বলেছেন, তিনি গুরুতর ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

দুর্ঘটনা কবলিত ওই বিমানের এক যাত্রী জন নেলসন সিএনএনকে জানান, বিমান অবতরণের আগে কোনো ধরনের সতর্ক বার্তা দেয়া হয়নি।

ফেসবুকে তিনি একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে, একটি দমকল থেকে তুষারে ঢাকা বিমানটিতে পানি ছিটানো হচ্ছে।

আরও পড়ুন

পাকিস্তানে সেনাবাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত ৭৪

জানুয়ারির শেষ দিকে উত্তর আমেরিকায় সাম্প্রতিক দুটি দুর্ঘটনার পর কানাডায় এই দুর্ঘটনা ঘটল। ওয়াশিংটনে একটি সেনা হেলিকপ্টার ও একটি যাত্রীবাহী বিমানের মধ্যে সংঘর্ষে ৬৭ জন নিহত হয়েছিল আর ফিলাডেলফিয়ায় একটি বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে সাতজন নিহত হয়েছিল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






বাঘকে চুমু খাওয়ার চেষ্টা, তরুণের মৃত্যু
বাঘকে চুমু খাওয়ার চেষ্টা, তরুণের মৃত্যু
১৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৬:৫০