• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ বিকাল ০৩:৪৪:২৬ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের জন্য জাতিসংঘের অব্যাহত সমর্থন থাকবে: অ্যান্তোনিও গুতেরেস

৯ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ০৮:২৯:০৬

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের জন্য জাতিসংঘের অব্যাহত সমর্থন থাকবে: অ্যান্তোনিও গুতেরেস

ডেস্ক রিপোর্ট: জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস রোহিঙ্গা সংকটের একটি স্থায়ী সমাধানের জন্য জাতিসংঘের অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করেছেন ও বাংলাদেশকে এই সমস্যার জন্য তহবিল নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন। ৮ ফেব্রুয়ারি শনিবার ঢাকায় পাওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত হাই-রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান গত শুক্রবার আসন্ন জাতিসংঘের রোহিঙ্গা মুসলিম ও মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘুদের ওপর আন্তর্জাতিক সম্মেলনকে নিয়ে আলোচনা করার জন্য জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই প্রতিশ্রুতি দেন।

জাতিসংঘ সাধারণ পরিষদ সর্বসম্মতিক্রমে এই সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন

দীপাবলির পর বিষাক্ত ধোঁয়ায় ঢেকে গেছে দিল্লি

মহাসচিব কক্সবাজার ও রাখাইন রাজ্যের রোহিঙ্গা শিবির পরিদর্শনের কথা স্মরণ করে রোহিঙ্গাদের জন্য তার উদ্বেগ পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ‘তারা নিয়মিত বৈষম্য ও মৌলিক অধিকারের গুরুতর লঙ্ঘনের শিকার।’ তিনি আট বছর ধরে মিয়ানমারের প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের অব্যাহত উদারতার প্রশংসা করেন।

গুতেরেস এই সংকটময় মুহূর্তে রাখাইনে জাতিসংঘের নেতৃত্বে মানবিক সহায়তা প্রদানে বাংলাদেশের অপরিহার্য ভূমিকার স্বীকৃতি দেন।

এ সময় বাংলাদেশের প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত হাই-রিপ্রেজেন্টেটিভ রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানের জন্য জরুরি আন্তর্জাতিক পদক্ষেপের গুরুত্ব তুলে ধরেন, যা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।

আরও পড়ুন

বৃষ্টিতে ভাসছে গাজার শরণার্থী শিবির

ড. খলিলুর রহমান মহাসচিবকে আন্তর্জাতিক সম্প্রদায়কে একত্রিত করার জন্য অনুরোধ করেন। যাতে এই বছর অনুষ্ঠিতব্য সম্মেলনে এই সমস্যার দ্রুত ও স্থায়ী সমাধানের জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করা যায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










বৃষ্টিতে ভাসছে গাজার শরণার্থী শিবির
বৃষ্টিতে ভাসছে গাজার শরণার্থী শিবির
৯ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৩৭:৪৩