• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৩:১৫:০৩ (22-Oct-2026)
  • - ৩৩° সে:

শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি ভারত

৭ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ০৮:২৩:৩৩

শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি ভারত

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের জন্য ফেরত পাঠানোর অনুরোধ পেলেও এখনো কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কৃতী বর্ধন সিং। ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাজ্যসভার অধিবেশনে জন বৃত্তাসের লিখিত প্রশ্নের জবাবে এই তথ্য তুলে ধরেন তিনি।

লিখিত প্রশ্নে রাজ্যসভার সদস্য জন বৃত্তাস জানতে চান, বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ফেরত চেয়েছে কি না; চেয়ে থাকলে তারা কারণ হিসেবে কী বলেছে এবং ভারত সরকার তার প্রতিক্রিয়া বাংলাদেশ সরকারকে জানিয়েছে কি না।

জবাবে কৃতী বর্ধন বলেন, বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ফেরত চেয়েছে।

আরও পড়ুন

যুদ্ধ বন্ধে শর্তসাপেক্ষে ইউক্রেন-যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে বসতে রাজি পুতিন

কারণ হিসেবে তারা বলেছে, দেশ ছাড়ার আগে শেখ হাসিনা বিভিন্ন ‘অপরাধ’ করেছেন। তবে এ বিষয়ে ভারত সরকার বাংলাদেশকে কোনো সিদ্ধান্ত এখনো জানায়নি।

প্রবল গণ-আন্দোলনের মুখে গত ৫ আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে সেখানেই আছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তাঁর দলের জ্যেষ্ঠ নেতাদের কয়েকজন গ্রেফতার হলেও বেশির ভাগই এখনো আত্মগোপনে।

এর মধ্যেই ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের চালানো দমন-পীড়নকে ‘গণহত্যা’ বিবেচনা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ অন্যদের বিচারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার।

আরও পড়ুন

সাইবার হামলার ঝুঁকি, বিশ্বজুড়ে জরুরি সতর্কতা জারি

এর মধ্যে একটি মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে এবং আরেক মামলায় তাঁর পরিবারের সদস্য ও আওয়ামী লীগ নেতাসহ ৪৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। সূত্র : এনডিটিভি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে
সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে
২২ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:০৮:৪৬

দেওয়ানগঞ্জে পুলিশের অভিযানে কঙ্কালসহ আটক-৪
দেওয়ানগঞ্জে পুলিশের অভিযানে কঙ্কালসহ আটক-৪
২২ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:০০:১৪


ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের
ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের
২২ অক্টোবর ২০২৬ দুপুর ০২:৫১:০৪



মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
২২ অক্টোবর ২০২৬ দুপুর ০২:০৭:৩৬


দেশের বাজারে কমল স্বর্ণের দাম
দেশের বাজারে কমল স্বর্ণের দাম
২২ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৪৮:৩৮

চট্টগ্রামে বিষপানে এনসিপি নেতার মৃত্যু
চট্টগ্রামে বিষপানে এনসিপি নেতার মৃত্যু
২২ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৩৪:৫০