• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ রাত ০৮:২৬:০৬ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

বাংলাদেশে ভারতীয় জেলেদের মোটা লাঠি দিয়ে মেরেছে: মমতা ব্যানার্জী

৭ জানুয়ারী ২০২৫ দুপুর ১২:৫২:০৮

বাংলাদেশে ভারতীয় জেলেদের মোটা লাঠি দিয়ে মেরেছে: মমতা ব্যানার্জী

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আটক হওয়া ভারতীয় মৎস্যজীবীদের মারধর করার অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। ৬ জানুয়ারি সোমবার সাগর দ্বীপে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ থেকে ফেরত আসা ৯৫ জন মৎস্যজীবীদের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়ার সময় এসব কথা বলেন তিনি।

Ad

এর আগে রোববার বাংলাদেশ এবং ভারতের মধ্যে দুই দেশে আটক হওয়া মৎস্যজীবী বিনিময় ঘটে। বঙ্গোপসাগরের পশ্চিমাঞ্চলীয় আন্তর্জাতিক জলসীমায় দুই দেশের মধ্যে মোট ৮১৫ জন জেলে হস্তান্তরের এ প্রক্রিয়া সম্পন্ন হয়। এ সময় ভারতে বন্দি ৯০ জন বাংলাদেশি জেলে দেশে ফিরছেন। একইভাবে এখানকার কারাগারের ৯৫ জন ভারতীয় জেলে নিজ দেশে গেছেন।

Ad
Ad

ওই বন্দি বিনিময় অনুষ্ঠানে মমতা বলেন, আমাদের জানিয়েছিল, এরা বাংলাদেশি সীমানায় চলে গিয়েছিল। তখন খবরাখবর করতে শুরু করি। তখন আমরা দেখতে পাই, ওদেরকে বাংলাদেশের পুলিশ স্টেশনে আটক করে রাখা হয়েছে। তখন তাদের উদ্ধারের তৎপরতা শুরু করা হয়।

এরপর বাংলাদেশের বিরুদ্ধে আটক মৎস্যজীবীদের মোটা লাঠি দিয়ে মারধরের অভিযোগ তোলে মমতা বলেন, দেখলাম কয়েকজন খুড়িয়ে খুড়িয়ে হাঁটছিলেন। আমি জিজ্ঞেস করলাম খুড়িয়ে খুড়িয়ে হাঁটছেন কেন? তারা কিছু বলতে চাননি। জানতে পারলাম তাদের নিয়ে গিয়ে হাত দুটো দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল এবং তাদের মোটা লাঠি দিয়ে মারা হয়েছে।

মুখ্যমন্ত্রী অসন্তোষ প্রকাশ করে জানিয়েছেন, মাছ ধরতে গিয়ে বাংলাদেশ থেকে ভারতে চলে আসা মৎস্যজীবীদের কিন্তু যত্ন সহকারে রাখা হয়েছিল। অসুস্থ কয়েকজনকে চিকিৎসা করানো হয়েছে যদিও বাংলাদেশের তরফে তেমন পদক্ষেপ দেখা যায়নি। উল্টো তারা যে ঘটনা ঘটিয়েছে তা দু:খজনক।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রমজানে হাইকোর্টের সময়সূচি নির্ধারণ
রমজানে হাইকোর্টের সময়সূচি নির্ধারণ
৯ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:০৫:৩৪

বকশীগঞ্জে বিএনপির আয়োজনে গণমিছিল
বকশীগঞ্জে বিএনপির আয়োজনে গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:০৫








Follow Us