• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩৩ দুপুর ০২:৪৯:১৯ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

আমিরাতের দু’টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু

১০ এপ্রিল ২০২৫ রাত ১১:৪২:৪৮

আমিরাতের দু’টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু

ইউএই প্রতিনিধি: দেশের সাথে মিল রেখে সংযুক্ত আরব আমিরাতের দুইটি স্কুলে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। ১০ এপ্রিল বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে এ পরীক্ষা শুরু হয়।

বাংলাদেশ দূতাবাসের তত্ত্ববধায়নে আবুধাবির শেখ খলীফা বিন জায়েদ স্কুলে মোট ৫৩ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। তাদের মধ্যে ৫২ জন বিজ্ঞান বিভাগে এবং ১ জন বাণিজ্য বিভাগে। তাদের মধ্যে ২৪ জন ছেলে এবং ২৯ জন মেয়ে। মোট পরীক্ষার্থীর ৪৬ জন নিয়মিত এবং ৭ জন অনিয়মিত।

পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন আবুধাবিস্হ বাংলাদেশ দূতাবাসের ডিসিএম  শাহনাজ পারভীন রানু। কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন বাংলাদেশ স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কিরন আকতার। পরিদর্শকের দায়িত্ব ছিলেন স্কুলের সিনিয়র শিক্ষক আবদুল গণি ছিদ্দিকী, মোহাম্মদ জাকির হোসেন ও মোহাম্মদ আবু তৈয়ব।

অপরদিকে দুবাইস্হ বাংলাদেশ কনস্যুলেটের তত্ত্বাবধানে রাস আল খাইমার বাংলাদেশ প্রাইভেট স্কুলে মোট ২৭ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। যাদের মধ্যে বিজ্ঞান বিভাগে ১৫ জন এবং বাণিজ্য  বিভাগে ১২ জন। তাদের মধ্যে ছেলে ১৬ জন এবং মেয়ে শিক্ষার্থী ১১ জন৷ কনস্যুলেটের দায়িত্ব প্রাপ্ত ছিলেন কমার্শিয়াল কাউন্সিলর আশিক কুমার সরকার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রামুতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রামুতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
১০ জুন ২০২৬ দুপুর ০২:২১:৫৬


খালাস পেলেন নাসির-তামিমা দম্পতি
খালাস পেলেন নাসির-তামিমা দম্পতি
১০ জুন ২০২৬ দুপুর ০১:৫৪:৫৬





২০২৬ ফুটবল বিশ্বকাপের সময়সূচি
২০২৬ ফুটবল বিশ্বকাপের সময়সূচি
১০ জুন ২০২৬ সকাল ১১:৪৭:২৩

Follow Us