• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা আশ্বিন ১৪৩৩ বিকাল ০৫:৫৯:২৭ (19-Sep-2026)
  • - ৩৩° সে:

ঐতিহ্যবাহী শেখ জায়েদ মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায়

৩১ মার্চ ২০২৫ দুপুর ০১:৫১:২৬

ঐতিহ্যবাহী শেখ জায়েদ মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায়

বিশেষ প্রতিনিধি: দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর সংযুক্ত আরব আমিরাতের আজমানে ঐতিহ্যবাহী শেখ জায়েদ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

৩০ মার্চ রোববার এখানে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়।

ঈদের দিন ভোর থেকে আরব আমিরাতের স্থানীয় নাগরিকসহ বিশ্বের নানা দেশ ও প্রান্ত থেকে আগত মুসল্লিদের কোলাহলে পরিপূর্ণ হয়ে ওঠে মসজিদের ঈদের জামাতের প্রাঙ্গণ।

সংযুক্ত আরব আমিরাত সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী স্থানীয় সময় ৬:২৮ মিনিটে শুরু হয়ে ঈদুল ফিতরের জামাত নির্ধারিত সময়েই শেষ হয়। নামাজ শেষে মসজিদ প্রাঙ্গনে আগত মুসল্লিদের মধ্যে কুলাকুলি, কুশলাদি বিনিময়, মিষ্টি-চকলেট বিতরণসহ এক আন্তরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। ছোট ছোট শিশু-কিশোর মসজিদের প্রাঙ্গন মুখরিত করে রাখে।

ঈদুল ফিতরের জামাতে উপস্থিত সকলে আরব আমিরাত সরকারের সার্বিক পদক্ষেপসহ সুষ্ঠু ব্যবস্থাপনার ব্যাপক প্রশংসা করেন এবং আরব আমিরাতে তারা খুব ভালো আছেন বলে নিশ্চিত করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


হঠাৎ পুতিনকে নিয়ে আতঙ্কে ইউরোপ!
হঠাৎ পুতিনকে নিয়ে আতঙ্কে ইউরোপ!
১৯ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৫৬:৪৯

অপ্রতীম হত্যাকাণ্ডে একজন আটক
অপ্রতীম হত্যাকাণ্ডে একজন আটক
১৯ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৫০:২২

ডেঙ্গুতে একদিনে আরও ২ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে আরও ২ জনের মৃত্যু
১৯ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৩০:৪৫

‘মক্কায় হামলা মহাপাপ’
‘মক্কায় হামলা মহাপাপ’
১৯ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৭:৫০

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ৪
মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ৪
১৯ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:০৯:৩৪



হাম ও এর উপসর্গে একদিনে আরও ৫ শিশুর মৃত্যু
হাম ও এর উপসর্গে একদিনে আরও ৫ শিশুর মৃত্যু
১৯ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৪:৫৪

নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার
নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার
১৯ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:১৪:১৭